1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঢাবিতে হিজাব পরা শিক্ষার্থীর গায়ে থুতু নিক্ষেপ - নিন্দায় ফেটে পড়লেন শিক্ষার্থীরা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

ঢাবিতে হিজাব পরা শিক্ষার্থীর গায়ে থুতু নিক্ষেপ – নিন্দায় ফেটে পড়লেন শিক্ষার্থীরা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২৪১ জন খবরটি পড়েছেন

স্টাফ রিপোর্টার।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বোরকা, হিজাব ও নিকাব পরার কারণে এক নারী শিক্ষার্থীর গায়ে থুতু নিক্ষেপ ও শারীরিকভাবে হেনস্তা করার অভিযোগ উঠেছে। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিভিন্ন হল সংসদের নেতাকর্মীরা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ জমা দেন।

অভিযোগ জমা দেওয়ার পর ডাকসু সদস্য সাবিকুন্নাহার তামান্না বলেন, “ঘটনার পর থেকে প্রশাসনের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাইনি। বাধ্য হয়ে লিখিত অভিযোগ দিতে হয়েছে।”

তিনি জানান, ঘটনাস্থলে কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি এবং প্রক্টর অফিস তদন্তে দুই দিন সময় চেয়েছে। “একজন ভুক্তভোগীর জন্য এই দুই দিন অনেক দীর্ঘ সময়,” বলেন তামান্না। “তিনি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত যে স্বাভাবিকভাবে কথা বলতেও পারছেন না।”

তামান্না আরও বলেন, “এ ঘটনার সমাধান না হলে এটি জাতীয় ইস্যুতে পরিণত হতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হবে।”

ভুক্তভোগী শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ক্লাস শেষে কার্জন হল এলাকা দিয়ে ফেরার পথে এক নারী তাঁর দিকে থুতু নিক্ষেপ করেন ও অপমানজনক ভাষায় গালিগালাজ করেন। পরবর্তীতে তাঁকে হাত ধরে টানেন বলেও অভিযোগ করেন তিনি।

পোস্টে তিনি আরও লেখেন, “আমি কিছুই বলতে পারিনি, শুধু চোখ দিয়ে পানি পড়ছিল। অনেক কষ্টে হাত ছাড়িয়ে দৌড়ে হলে ফিরেছি।”

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: দৈনিক ইত্তেফাক

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar