1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফ্রিজে রাখা মাথার খুলি আড়াই মাস পরে আহত মামুনের মাথায় সফলভাবে প্রতিস্থাপন - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

ফ্রিজে রাখা মাথার খুলি আড়াই মাস পরে আহত মামুনের মাথায় সফলভাবে প্রতিস্থাপন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৩০২ জন খবরটি পড়েছেন

চবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়ার মাথার খুলি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) নগরের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার খুলির অংশটি প্রতিস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মু. ইসমাঈল হোসেন। বর্তমানে মামুনের শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতির দিকে।

গত ৩০ আগস্ট দিবাগত রাত থেকে ৩১ আগস্ট দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে মামুন গুরুতর আহত হন। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের অভিযোগ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। এতে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, তৎকালীন প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ অন্তত ২০০ শিক্ষার্থী এবং ১০–১২ জন স্থানীয় বাসিন্দা আহত হন।

সংঘর্ষের পর আহতদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর অবস্থায় কয়েকজনকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে মামুনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল এবং তার মাথার খুলির অংশ সাময়িকভাবে খোলা রাখা হয়।

ডা. ইসমাঈল হোসেন বলেন, “অপারেশনের পর কিছু জটিলতা দেখা দিয়েছিল, তাই বিষয়টি সঙ্গে সঙ্গে প্রকাশ করা হয়নি। এখন অপারেশন সফল হয়েছে, কয়েক দিনের মধ্যেই রোগীকে ছাড়পত্র দেওয়া হবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar