1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বুটেক্সের ক্যান্টিনের খাবারে পোকা, এর জেরে শিক্ষার্থীদের ক্ষোভ ও ক্যান্টিনে তালা - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

বুটেক্সের ক্যান্টিনের খাবারে পোকা, এর জেরে শিক্ষার্থীদের ক্ষোভ ও ক্যান্টিনে তালা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২০৯ জন খবরটি পড়েছেন
বুটেক্স ক্যান্টিনে অব্যবস্থাপনার জেরে শিক্ষার্থীদের ক্ষোভ, ক্যান্টিনে তালা

আলভী আহমেদ, বুটেক্স প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ক্যান্টিনে খাবারে পোকা পাওয়া যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে একজন শিক্ষার্থী নাস্তা করতে গিয়ে খাবারে পোকা দেখতে পান। এরপর শিক্ষার্থীরা ক্যান্টিনের দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহি দাবি করেন এবং প্রতিবাদস্বরূপ ক্যান্টিনে তালা লাগিয়ে দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ক্যান্টিনে খাবারের মান দীর্ঘদিন ধরেই নিম্নমানের। খাবারে মাছি, তেলাপোকা এমনকি ছোট পোকাও প্রায়ই পাওয়া যায়। এছাড়া রান্নাঘরের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর- পচা সবজি ও স্যাঁতসেঁতে পরিবেশে রান্না-বান্না করা হয়। এর আগেও একই ধরনের অভিযোগে ক্যান্টিনে একবার তালা লাগানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি।

ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ফারিয়া মাহনুর ক্যান্টিন সকালের নাস্তা করার সময় খাবারে পোকা পান। তিনি বলেন, খাবারে পোকার ব্যাপারে যখন ওয়েটারকে জিজ্ঞাসা করি, ওয়েটার বলেন- একদিন তো হতেই পারে! পরে কিচেনে গিয়ে দেখি, নষ্ট আলু-গাজর দিয়ে ফ্রাইড রাইস বানানো হচ্ছে।

ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী কামরুল হাসান চৌধুরী অমি বলেন, ক্যান্টিন কমিটির নিয়মিত পরিদর্শনের কথা থাকলেও সেটা করা হয় না। যদি করা হতো তাহলে উৎপাদনের তারিখ ছাড়া রুটির প্যাকেট বা পচা সবজি দেখতে পেতাম না। এমন খাবার আমি খেতে পারি না, আর আমার সহপাঠীরাও যেন না খায়—এই চিন্তা থেকেই আমরা তালা লাগিয়েছি। যেহেতু প্রশাসন চুপ করে বসে থাকে, তাই কাজটা আমাদেরই করতে হলো।

অভিযোগের বিষয়ে ক্যান্টিনের সুপারভাইজার অমিত হাসান বলেন, আমরা নিয়মিতই ক্যান্টিনের খবর রাখি। পোকামাকড় রোধে জাল ও সাকশন ফ্যান ব্যবহার করছি। সবজি রান্নার আগে অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখি। তবুও এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। মান উন্নয়নের জন্য আমরা কাজ করছি।

ক্যান্টিন পরিচালনা কমিটির শিক্ষার্থী সদস্য আবদুল্লাহ আল মারুফ বলেন, বিগত দিনে একাধিক বৈঠকের মাধ্যমে ক্যান্টিনের খাবার ও সার্ভিসের মানোন্নয়নের চেষ্টা করা হয়েছে। ক্যান্টিন কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়ও দেওয়া হয়েছিল উন্নতির জন্য। কিন্তু এখনো আশানুরূপ কোনো পরিবর্তন দেখা যায়নি। তাই নতুন ক্যান্টিন সার্ভিস চালুর দাবি এখন সময়ের দাবি বলে আমরা মনে করি।

বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক ড. রিয়াজুল ইসলাম বলেন, আমাদের কাছে ক্যান্টিনের খাবার নিয়ে অভিযোগ এসেছে। আমরা কমিটি সদস্যরা শিগগিরই বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত জানাবো। শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম লক্ষ্য। ক্যান্টিন কর্তৃপক্ষ তা করতে ব্যর্থ হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar