1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙামাটিতে সিনিয়র নার্সের ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি অন্য কিছু? - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

রাঙামাটিতে সিনিয়র নার্সের ঝুলন্ত মরদেহ, আত্মহত্যা নাকি অন্য কিছু?

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১২৭ জন খবরটি পড়েছেন

রাঙামাটি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের নার্সেস চেঞ্জিং রুম থেকে সিনিয়র স্টাফ নার্স সাথী বড়ুয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

৩৭ বছর বয়সী সাথী বড়ুয়া শহরের ৮ নম্বর ওয়ার্ডের দেবাশীষ নগর এলাকার সুমন বড়ুয়ার স্ত্রী এবং দুই কন্যা সন্তানের জননী। তিনি বৃহস্পতিবার রাতেও হাসপাতালে নাইট ডিউটিতে ছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, ডিউটি শেষে শুক্রবার সকালে সহকর্মীদের সঙ্গে কথা বলেন সাথী বড়ুয়া এবং নিজের শরীর খারাপ লাগছে বলে জানান। কিছুক্ষণ পর তিনি পোশাক পরিবর্তনের জন্য নার্সেস চেঞ্জিং রুমে যান। দীর্ঘক্ষণ দরজা বন্ধ থাকায় সহকর্মীরা জানালা দিয়ে উঁকি দিলে তাকে দড়িতে ঝুলতে দেখেন।

পরে খবর পেয়ে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। উপপরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল বলেন, “আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।”

রাঙামাটির সিভিল সার্জন ড. নূয়েন খীসা কালবেলা জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে, সাথী বড়ুয়ার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, রাঙামাটি জেলা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar