1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাউন্ডবাংলা-গ্লোবাল এডুকেশন হাব শিক্ষা সম্মাননা অনুষ্ঠিত - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

সাউন্ডবাংলা-গ্লোবাল এডুকেশন হাব শিক্ষা সম্মাননা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১০৫ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাউন্ডবাংলা-গ্লোবাল এডুকেশন হাব-সিডনি মেধাবীবাংলা শিক্ষা সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। এসএসসি-এইচএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করার লক্ষ্যে ১৪ নভেম্বর সকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন দৈনিক জনতার সংবাদ-এর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী।

জাতীয় শিক্ষাধারার আহবায়ক শান্তা ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দৈনিক সংবাদ দিগন্তর সম্পাদক ও প্রকাশক এবিএম মনিরুজ্জামান, যুগ্ম সচিব খায়রুল হাসান, দি ইউনিভার্সিটি অব কুমিল্লার স্কুল অব বিজনেজ স্টাডিজ বিভাগের ডীন অধ্যাপক শেখ মাহমুদ আলম, গ্লোবাল এডুকেশন হাব সিডনির সিইও বেলাল হোসেন ঢালী, অধ্যক্ষ আমির হোসেন, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান, এস এ মান্নান ক্যাডেট স্কুল এ্যান্ড কলেজ-এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শেখ সাইফুল ইসলাম অহিদ ও রূপনগর স্কুল এ্যান্ড কলেজের  প্রতিষ্ঠতা ও অধ্যক্ষ এএসএম তুহিন। দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক কলামিস্ট মোমিন মেহেদীর সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন সেভ দ্য রোড এবং সাউন্ডবাংলা সবার স্কুল-এর উপদেষ্টা কবি সাইফুল ইসলাম চৌধুরী।

কবিতা পাঠসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন কবি আবদুল মান্নান, ডা. নূরজাহান নীরা, সোনিয়া দেওয়ান প্রীতি, ওয়াজেদ রানা, উজ্জল গোমেজ, জাতীয় শিক্ষাধারার সদস্য মিশরাত জাহান পাথার। বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, ফরিদপুরসহ বিভিন্ন জেলা থেকে প্রায় শতাধিক শিক্ষার্থীকে ‘শিক্ষা সম্মাননা’ প্রদান করা হয়। এ ছাড়াও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘শিক্ষাবন্ধু’ সম্মাননা প্রদান করা হয় সাউন্ডবাংলা- গ্লোবাল এডুকেশন হাব-সিডনির উদ্যোগে। আয়োজনটি বাস্তবায়নে ছিলো জাতীয় শিক্ষাধারা, দৈনিক পূর্বাভাস ও স্বপ্নালোক।

এসময় অতিথিবৃন্দ বলেন, নতুন প্রজন্মের প্রকৃত প্রতিনিধিদের সমন্বয়ে এগিয়ে চলছে ছাত্র-যুব-জনতার জ্ঞানবন্ধুৃ সাউন্ডবাংলা ও গ্লোবাল এডুকেশন হাব-সিডনি। তাদের এই যৌথ আয়োজনে প্রকৃত মেধাবীরা অনুপ্রাণিত হবে বলে বিশ^াস করি। সেই সাথে প্রত্যাশা করি এমন উদ্যেগ গ্রহণের মধ্য দিয়ে আলোকিত বাংলাদেশ গড়ার ভূমিকা অব্যাহত রাখবে এই শিক্ষা-সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar