1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইবির ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি সাব্বির, সম্পাদক ইজাজ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

ইবির ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি সাব্বির, সম্পাদক ইজাজ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২৭২ জন খবরটি পড়েছেন

আগামী ১ বছরের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ফটোগ্রাফিক সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন, মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সাব্বির হোসেন সাঈম এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন, লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ইজাজ আহমেদ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রবিবার (১৬ নভেম্বর) সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. শাহীনুজ্জামান, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল কবির রায়হান, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাকী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আবির, সাবেক সভাপতি মো. সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক সিরাজুজ জামান গালিবের স্বাক্ষরিত এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।

৩৪ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে রয়েছেন সাইফুল্লাহ ও মারুফ হাসান; যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মুহিব্বুল্লাহ নোমান, মুহাম্মদ শরিফুল ইসলাম মজুমদার, নুসরাত ঐশী ও শামিম হোসেন; সাংগঠনিক সম্পাদক হিসেবে সাকীফ বিন আলম; সহ-সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার সিজান স্বাধীন, দপ্তর সম্পাদক মোছা. শাকিরা ইসলাম, উপদপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও আব্দুল হালীম, কোষাধ্যক্ষ আশরাফুল হক এবং সহকারী কোষাধ্যক্ষ হিসেবে মো. সাদমান হাফিজ মনোনীত হয়েছেন।

এছাড়াও, মানব সম্পদ সম্পাদক পদে খাদিজা তুজ লামিয়া, সহ মানব সম্পদ সম্পাদক আঁচল দাস ও মোছা. মিশরাত জাহান মিশি, আইটি সম্পাদক আল আমিন, সহকারী আইটি সম্পাদক মো.আসিফ মিয়া ও হাবিব আল মিসবাহ, প্রকাশনা সম্পাদক- মাওয়াজ হোসেন ও সহকারী প্রকাশনা সম্পাদক মিতা নূর, ঊর্মিলা আক্তার তন্বী ও মাইমুনা রহমান; পরিকল্পনা ও প্রদর্শনী সম্পাদক ফাওজিয়া ফারজানা মীম ও সহকারী পরিকল্পনা ও প্রদর্শনী সম্পাদক- বনি খাতুন মেরী, বিজ্ঞাপন সম্পাদক বর্ণালী দাশ বর্ণা ও সহকারী বিজ্ঞাপন বিষয়ক সম্পাদক স্নিগ্ধা পণ্ডিত, এস. কে মিরাজ ইসলাম এবং স্ক্রিপ্ট রাইটার এন্ড হোস্ট হিসেবে রাবেয়া খন্দকার, মো. মুক্তাদির হোসেন ও খন্দকার ইফতেখার উল ইসলাম মনোনীত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি সাব্বির হোসেন সাঈম বলেন, ‘আইইউপিএসের সভাপতির দায়িত্ব পেয়ে সর্বপ্রথম আমি মহান আল্লাহর কাছে আন্তরিক শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের সকল কার্যক্রম ন্যায়, স্বচ্ছতা ও দায়িত্ববোধের সঙ্গে পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করবো। আমাদের মূল লক্ষ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্যচিত্র ও মিডিয়াসংশ্লিষ্ট গঠনমূলক দক্ষতা উন্নয়নের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, যাতে তারা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের ইতিবাচক চিত্র বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে পারে। আমরা সেই লক্ষ্য ও অঙ্গীকার নিয়েই এগিয়ে যেতে চাই, ইনশাআল্লাহ।’

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইজাজ আহমেদ বলেন, ‘ইবি ফটোগ্রাফিক সোসাইটির এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। ফটোগ্রাফি আজকের বিশ্বে উন্নয়ন, প্রচার ও যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের লক্ষ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর কাছে পৌঁছানো এবং তাদের সৃজনশীলতা ও দক্ষতার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়কে আরও নতুন উচ্চতায় তুলে ধরা। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে শিক্ষার্থীরা ফটোগ্রাফি, দক্ষতা বৃদ্ধি এবং কমিউনিকেশন ডেভেলপমেন্টের সুযোগ পাবে। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের পাশে থাকবে এবং আইইউপিএসকে নিজেদের সংগঠন হিসেবে মনে করবে।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar