1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

শরণখোলায় সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১২৬ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের শরণখোলায় তাফালবাড়ী সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে শুক্রবার (২১ নভেম্বর) দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে সকাল থেকেই বিভিন্ন বয়সের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দিনব্যাপী চিকিৎসাসেবা দিতে অংশ নেন খুলনা মেডিকেল কলেজ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভিজ্ঞ চিকিৎসকরা। তাদের মধ্যে ছিলেন ডা. রিয়াজ আহমেদ হাওলাদার, ডা. জেরিন আকতার, ডা. বেয়ান মনি, ডা. মুজাহিদ বিল্লাহ, ডা. শুভেন্দু বিশ্বাস অভি এবং ডা. মলিকা আরাফাত।

এ সময় উপস্থিত ছিলেন ৪ নং সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন, শরণখোলা থানা জামায়াতের আমীর রফিকুল ইসলাম কবির, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তৃণমূলের নেতাকর্মী।

৪ নং সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন বলেন, “অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। তাফালবাড়ীর সাধারণ মানুষ আজ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পাচ্ছেন—এটাই সবচেয়ে বড় অর্জন।”

শরণখোলা থানা জামায়াতের আমীর রফিকুল ইসলাম কবির বলেন, “মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা একটি মানবিক দায়িত্ব। সমিতির এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং জনকল্যাণমূলক।”

‘মানবতার ডাক্তার’ ডা. রিয়াজ হাওলাদার বলেন, “গ্রামীণ মানুষ চিকিৎসার জন্য ছুটে যেতে পারেন না। তাদের পাশে দাঁড়াতেই আমরা এই ক্যাম্প করছি। ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

এক স্থানীয় বৃদ্ধা সত্তার জমাদ্দার জানান, “বিনা পয়সায় এত ভালো ডাক্তার দেখানো—আমরা জীবনে পাইনি। এই উদ্যোগ আমাদের অনেক উপকার করছে।”

এক তরুণ মন্তব্য করেন, “প্যাথলজি টেস্টে ৫০% ছাড় দেওয়ায় দরিদ্র মানুষও পরীক্ষা করাতে পারছেন। খুবই ভালো উদ্যোগ।”

স্কুলশিক্ষক মাওলানা বেল্লাল বলেন, “এমন সেবা নিয়মিত হলে এলাকাবাসী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত থাকবে না।”

ক্যাম্পে প্যাথলজি পরীক্ষা ৫০ শতাংশ ছাড়ে করার সুযোগ থাকায় অনেকেই প্রয়োজনীয় পরীক্ষা করাতে ভিড় জমান। আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বড় আকারে এ ধরনের স্বাস্থ্যসেবা আয়োজন করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar