বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
এ সময় তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। বেগম জিয়া বর্তমানে সিসিইউতে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এর আগে, শুক্রবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া চান। তিনি প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশও দিয়েছেন।
আইন উপদেষ্টার সঙ্গে তার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। হাসপাতাল থেকে বেরিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেন।