1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঢাকা কলেজে স্কুলিং মডেল বাতিলের দাবিতে সাইন্সল্যাব মোড় অবরোধ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

ঢাকা কলেজে স্কুলিং মডেল বাতিলের দাবিতে সাইন্সল্যাব মোড় অবরোধ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ জন খবরটি পড়েছেন
Dhaka College HSC Student Protest

ঢাকা কলেজের স্বাতন্ত্র্য ও অস্তিত্ব রক্ষা এবং প্রস্তাবিত ‘স্কুলিং মডেল’ বাতিলের দাবিতে আজ সোমবার (০১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন উচ্চমাধ্যমিকের (এইচএসসি) শিক্ষার্থীরা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শিক্ষার্থীরা ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে সাইন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। সর্বশেষ বেলা ১১টা পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি চলার কারণে আশেপাশের রাস্তাগুলোতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

বিক্ষোভকালে শিক্ষার্থীদেরকে ‘স্কুলিংয়ের ঠাঁই নাই, ঢাকা কলেজের আঙ্গিনায়’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের খসড়ার ‘স্কুলিং মডেলের’ মাধ্যমে সাত কলেজকে বিলুপ্ত করার চেষ্টা চলছে। এতে ঢাকা কলেজের অনার্স-মাস্টার্স বিভাগ হুমকিতে পড়বে এবং ইন্টারমিডিয়েট বিভাগ অস্তিত্ব সংকটে পড়বে। তাদের দাবি, এই মডেল সাত কলেজের জন্য অযৌক্তিক এবং এটি কোনোভাবেই ঢাকা কলেজে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar