1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৪ দফা দাবিতে কুড়িগ্রামে সরকারি মাধ্যমিক শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি শুরু - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

৪ দফা দাবিতে কুড়িগ্রামে সরকারি মাধ্যমিক শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি শুরু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান, কুড়িগ্রাম।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দীর্ঘদিনের বৈষম্যের প্রতিবাদে এবং চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন। রোববার (১ ডিসেম্বর ২০২৫) থেকে কার্যক্রমে অনির্দিষ্টকালের এই কর্মবিরতি পালন করছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) কুড়িগ্রাম জেলা শাখা।

কর্মবিরতির কারণে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়সহ জেলার সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এতে বিদ্যালয়গুলোতে কার্যত অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

শিক্ষকদের ৪ দফা দাবিঃ

১. সহকারী শিক্ষক পদকে ৯ম গ্রেডের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করা
২. বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন সম্পন্ন করা
৩. সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড প্রদান
৪. ২০১৫ সালের নিয়ম অনুযায়ী অগ্রিম বর্ধিত বেতন সুবিধা পুনর্বহাল

শিক্ষক নেতারা জানিয়েছেন, তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি সরকার বাস্তবায়ন না করা পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে। তারা বলেন, “বাধ্য হয়েই আমরা কর্মবিরতিতে গিয়েছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগঃ হঠাৎ করে পাঠদান বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বিশেষ করে সমাপনী ও বার্ষিক পরীক্ষার সময়সূচি অনিশ্চিত হয়ে পড়ায় দুশ্চিন্তা বেড়েছে তাদের মধ্যে।

অনেকেই দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar