1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফুলবাড়ীতে তিন স্কুলে মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

ফুলবাড়ীতে তিন স্কুলে মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ জন খবরটি পড়েছেন

রাকিবুল হাসান, কুড়িগ্রাম।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উপলক্ষে তিনটি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (০১ ডিসেম্বর) সকাল ১১টায় ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসাইন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক,ভেটেরিনারি সার্জন ডা. মো. মওদুদ হাসান,ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা বেগমসহ প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী কার্যক্রমে শিক্ষার্থীদের দুধের পুষ্টিগুণ, খাদ্য নিরাপত্তা ও নিয়মিত দুধ পান করার উপকারিতা সম্পর্কে অবহিত করা হয়। পরে শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে দুধ বিতরণ করা হলে তাদের মধ্যে আনন্দ-উৎসাহ ছড়িয়ে পড়ে। এই ধরনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন শিক্ষক-শিক্ষার্থী ও অংশগ্রহণকারীরা।

স্থানীয় প্রাণিসম্পদ বিভাগ জানায়, স্কুলগামী শিশুদের পুষ্টি উন্নয়ন ও দুধের প্রতি আগ্রহ বাড়াতে এ মিল্ক ফিডিং কর্মসূচি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছেন তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar