1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে পরিবার কল্যাণ কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

শ্যামনগরে পরিবার কল্যাণ কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শক, পরিদর্শিকা ও সহকারীদের নিয়োগ বিধি-২০২৪ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২রা ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি শ্যামনগরের আয়োজিত অবস্থান কর্মসূচিতে উপজেলায় কর্মরত সকল কর্মচারীরা অংশগ্রহণ করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অবস্থান কর্মসূচিতে তারা বলেন, আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মূল চালিকাশক্তি, শতভাগ দম্পতি নিবন্ধন ও নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সেবা প্রদান, মা ও শিশু স্বাস্থ্য সেবা, (সার্বক্ষণিক/সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা) সেবা প্রদান (গর্ভকালীন, নিরাপদ প্রসব, নবজাতক ও প্রসবোত্তর সেবা), কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সেবা, পুষ্টি সেবা, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-তে দায়িত্ব পালন, কমিউনিটি ক্লিনিকে সেবা দানসহ স্বাস্থ্য বিষয়ক অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা প্রদান করে থাকি। আমাদের কার্যক্রমে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ, মা ও শিশু মৃত্যু হ্রাস পেয়েছে যা দেশে ও বহিঃবিশ্বে প্রশংসা অর্জন করেছে। অতীব দুঃখের বিষয় যে, আমাদের চাকুরী রাজস্বখাতভূক্ত কিন্তু নিয়োগবিধি নেই এবং পরিবার কল্যাণ পরিদর্শিকাদের বিদ্যমান নিয়োগবিধি সংশোধন হয়নি। বিধায় আমাদের বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকুরীগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

তারা আরও বলেন, নিয়োগ বিধি প্রণয়ন/সংশোধনের ফাইল অসম্পূর্ণ ও দীর্ঘসূত্রতায় অধিদপ্তর থেকে প্রশাসনিক মন্ত্রণালয় ও প্রশাসনিক মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ হলেও কোয়েরীর নামে বছরের পর বছর ঘুরপাক খাচ্ছে। এভাবে কোয়েরী নামের জটিলতায় দীর্ঘ ২৬ বছর যাবৎ প্রস্তাবিত নিয়োগ বিধি বাস্তবায়ন হয়নি। আমাদের এক দফা, এক দাবি, প্রস্তাবিত নিয়োগ বিধি-২০২৪ অতি দ্রুত বাস্তবায়ন চাই।

কর্মসূচিগুলো হলো- মাসিক রিপোর্ট প্রদান বন্ধ, ২রা ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ কর্ম বিরতি এবং স্ব-স্ব উপজেলা অফিসে অবস্থান, আসন্ন (০৬-১১ ডিসেম্বর) পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জন। এছাড়াও ন্যায্য ও যৌক্তিক দাবি নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন না হলে আরও ধারাবাহিক কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar