1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হাতিয়ায় চার শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা একাই নিলেন প্রধান শিক্ষক - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

হাতিয়ায় চার শতাধিক শিক্ষার্থীর পরীক্ষা একাই নিলেন প্রধান শিক্ষক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ জন খবরটি পড়েছেন

টেলিগ্রাফ বাংলাদেশ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নোয়াখালীর হাতিয়ার চরকৈলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের চলমান কর্মবিরতির কারণে চার শতাধিক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা একাই নিচ্ছেন প্রধান শিক্ষক। ২ ডিসেম্বর দুপুরে দেখা যায়, সহকারী শিক্ষকরা অফিসকক্ষে অবস্থান করলেও পরীক্ষাকেন্দ্রে পুরো দায়িত্ব পালন করছেন প্রধান শিক্ষক মনোয়ারা হক।

একাই পাঁচটি শ্রেণির পরীক্ষা পরিচালনা করায় বিভিন্ন কক্ষে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। পর্যবেক্ষণের অভাবে শিক্ষার্থীরা কথা বলা, খাতা দেখে লেখা ও অবাধে চলাফেরার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এতে পরীক্ষার স্বচ্ছতা ও মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাদের অভিযোগ, একজন শিক্ষক দিয়ে পাঁচটি শ্রেণির পরীক্ষা নেওয়ার ফলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সহকারী শিক্ষকরা জানান, ১১তম গ্রেড, পদোন্নতি ও তিন দফা দাবির বাস্তবায়ন না হওয়ায় তারা সারাদেশে কর্মবিরতিতে আছেন। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

প্রধান শিক্ষক মনোয়ারা হক বলেন, “সহকারী শিক্ষকদের আন্দোলনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। তবে ডিপিও, এডিপিও ও এটিও-এর নির্দেশে আমাকে পরীক্ষা নিতে হচ্ছে। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সহযোগিতায় পরীক্ষা পরিচালনা করছি।”

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার জানান, হাতিয়ার ২২৭টি বিদ্যালয়ের মধ্যে ৭৯টিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বাকিগুলোর বিষয়ে কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar