1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অবশেষে আন্দোলনের মুখে কারমাইকেল কলেজে কাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

অবশেষে আন্দোলনের মুখে কারমাইকেল কলেজে কাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২১৫ জন খবরটি পড়েছেন

রংপুর থেকে প্রদায়ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের বহু বছর ধরে স্থগিত থাকা কারমাইকেল কলেজ ছাত্র সংসদ (কাকসু) নির্বাচনের দাবিতে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের টানা আন্দোলনের প্রেক্ষাপটে অবশেষে নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করেছে কলেজ প্রশাসন।

দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা কলেজ প্রশাসনের কাছে লিখিত আকারে দাবি দাখিল করে আসলেও এগুলোতে কোনো বাস্তব অগ্রগতি দেখা যায়নি। এ অবস্থায় গতকাল শিক্ষার্থীরা কলেজ প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় আজ সকাল থেকেই তারা কঠোর আন্দোলনের ডাক দেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় শতশত শিক্ষার্থীর অংশগ্রহণে ক্যাম্পাসে বিক্ষোভ, মানববন্ধন ও বৃত্তাকারে অবস্থান কর্মসূচি শুরু হয়। আন্দোলন ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা বসেন। কয়েক দফা আলোচনার পর অবশেষে কলেজ প্রশাসন দিনের মধ্যেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে।

অধ্যক্ষের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রোডম্যাপ ঘোষণাঃ-
অধ্যক্ষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের দাবির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, মাউশি এবং স্থানীয় প্রশাসনকে আগেই অবহিত করা হয়েছে এবং নির্বাচনের অনুমতির জন্য মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের মুখে কলেজ কর্তৃপক্ষ নিম্নোক্ত নির্বাচন-সংশ্লিষ্ট সময়সূচি প্রকাশ করে:
কারমাইকেল কলেজ কাকসু নির্বাচনী রোডম্যাপ
১. আইডি কার্ড নিশ্চিতকরণ:
০৭ জানুয়ারি ২০২৬-এর মধ্যে সকল শিক্ষার্থীর আইডি কার্ড যাচাই সম্পন্ন।
২. খসড়া ভোটার তালিকা:
১৫ জানুয়ারি ২০২৬-এর মধ্যে ছবিসহ খসড়া ভোটার তালিকা প্রস্তুত।
৩. নির্বাচন কমিশন গঠন:
মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া মাত্রই নির্বাচন কমিশন ঘোষণা।
৪. চূড়ান্ত ভোটার তালিকা:
কমিশন গঠনের দুই সপ্তাহের মধ্যে ছবিসহ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।
৫. তফসিল ঘোষণা:
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের এক সপ্তাহ পর তফসিল ঘোষণা।
৬. ভোটগ্রহণ ও ফলাফল:
তফসিল ঘোষণার ২০ দিনের মধ্যে ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ।

বিশেষ সতর্কতা-
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মন্ত্রণালয় নির্ধারিত সময়ের আগেই অনুমতি দিলে রোডম্যাপ সংশোধন করে সময়সূচি এগিয়ে আনা হবে। অনুমতি দ্রুত নিশ্চিত করতে কলেজ প্রশাসন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও আশ্বস্ত করা হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, কাকসু না থাকায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলো সমাধানহীন রয়ে গেছে। তাদের দাবি—
কাকসু নির্বাচন হলেই কলেজের অবকাঠামো উন্নয়ন,আবাসন সংকট নিরসন,পর্যাপ্ত পরিবহন সুবিধা,পড়াশোনার মানোন্নয়ন,ক্যাম্পাস ব্যবস্থাপনার স্বচ্ছতা এবং শিক্ষার্থীদের কল্যাণমূলক সব কার্যক্রমে গতি আসবে।
শিক্ষার্থীর ভাষ্য, “যে কলেজটি উত্তর বঙ্গের ঐতিহ্য, সেখানে এতগুলো সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে কাকসু। তাই নির্বাচন ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই।”

রোডম্যাপ ঘোষণায় ক্যাম্পাসে স্বস্তি। দীর্ঘদিন পর কাকসু নির্বাচনের সম্ভাবনা স্পষ্ট হওয়ায় ক্যাম্পাসজুড়ে স্বস্তি ও উদ্দীপনা দেখা দিয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রশাসনের ঘোষণা এ দীর্ঘ সংগ্রামের আংশিক সফলতা। তবে রোডম্যাপ বাস্তবায়নের আগ পর্যন্ত আন্দোলন পর্যবেক্ষণ অব্যাহত থাকবে বলে ইঙ্গিত দেন তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar