1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আচরণবিধি ভঙ্গের দায়ে জবি শিবিরের ভিপি-জিএস প্রার্থীকে নির্বাচন কমিশনের শোকজ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

আচরণবিধি ভঙ্গের দায়ে জবি শিবিরের ভিপি-জিএস প্রার্থীকে নির্বাচন কমিশনের শোকজ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২২৬ জন খবরটি পড়েছেন

লিখন সরকার, জবি প্রতিনিধি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচন ২০২৫–কে ঘিরে বিভিন্ন অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইসলামী ছাত্রশিবিরের সমর্থিত প্যানেলের ভিপি ও জিএস পদপ্রার্থীকে শোকজ নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গত ১ ডিসেম্বর (সোমবার) জারি করা কমিশনের নোটিশে তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, “জকসু নির্বাচন কমিশন গভীরভাবে লক্ষ্য করছে যে, আপনার সমর্থিত প্যানেলের পক্ষে গত ২৭/১১/২০২৫ তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সাংবাদিক সম্মেলনে আপনার প্যানেলের কতিপয় প্রার্থীসহ আরো অনেকে জকসু প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারবৃন্দ ও জবি প্রশাসনের বিরুদ্ধে নানা রকম উস্কানিমূলক, বিভ্রান্তকর ও মানহানিকর বক্তব্য প্রদান করেছেন। আপনাদের এমন আচরন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫ ও জকসু নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫ সুস্পস্ট লঙ্ঘন করে।”

এছাড়াও নোটিশে তাদের এই আচরণ অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এবং তাদের আচরণের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের নিকট লিখিতভাবে জবাব দেয়ার নির্দেশ দেওয়া হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar