1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
খালেদা জিয়ার আরোগ্য কামনায় রাবি ছাত্রদলের দোয়া মাহফিল - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

খালেদা জিয়ার আরোগ্য কামনায় রাবি ছাত্রদলের দোয়া মাহফিল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ জন খবরটি পড়েছেন

|‎রাবি প্রতিনিধি|

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।


‎রোববার (২ ডিসেম্বর) বাদ আসর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে এই আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাখা।
‎
‎মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাঈন উদ্দীন, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, রাবি শিক্ষক ফোরামে এর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-অধিকর্তা এবং শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
‎
‎রাবি শাখার ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মহান আল্লাহ যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। তিনি বলেন, বেগম জিয়ার এই সংকটময় সময়ে শিশু থেকে শুরু করে সবাই তার জন্য দোয়া করে এবং অনেকেই তার সুস্থতার জন্য রোযা রেখেছেন ও দান সদকা করে যাচ্ছেন। এছাড়াও তিনি বিএনপির চেয়ারপার্সন তারেক জিয়ার জন্যও দোয়া চেয়েছেন। 
‎
‎উপ-উপাচার্য অধ্যাপক ড. মাঈন উদ্দীন বলেন, বেগম খালেদা জিয়াকে টর্চার সেলে লক্ষাধিক বন্দির বিপরীতে একা রাখা হয়েছিল, যা ছিল অত্যন্ত অমানবিক। তিনি বলেন, “কোনো দেশের নেতৃত্বকে যদি ধ্বংস করে দেওয়া হয়, তবে সেই জাতি পঙ্গু হয়ে পড়ে।”
‎
‎তিনি আরও বলেন, জাতি বেগম খালেদা জিয়াকে একটি সাধারণ ও গ্রহণযোগ্য নেত্রী হিসেবে জানে। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন— বেগম জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে জাতির মাঝে ফিরে আসতে পারেন।
‎
‎রাবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. হাবিবুর রহমান হাবিব বলেন,  দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, তা অনস্বীকার্য। দেশের সবচেয়ে কঠিন ও সংকটময় মুহূর্তেও তিনি দেশত্যাগ করেননি। তার এক ছেলে মৃত্যুবরণ করেন এবং আরেক ছেলে কারাবন্দি থাকা অবস্থায় তাকে বিদেশে যাওয়ার প্রস্তাব দেওয়া হলেও তিনি দেশ ছাড়েননি। ফ্যাসিস্ট শাসনামলে তাকে ন্যূনতম সম্মানটুকুও দেওয়া হয়নি।
‎
‎তিনি আরও বলেন, আল্লাহর অশেষ কুদরতে আজ তাকে ভিভিআইপি ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশের এই ক্রান্তিলগ্নে দলমত নির্বিশেষে সবাই উপলব্ধি করেছে, তিনি জাতির জন্য কতটা প্রয়োজনীয়। আমরা তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় আল্লাহর দরবারে আন্তরিকভাবে দোয়া করি।
‎

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar