1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জকসু জরিপে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সম্পাদক পদে এগিয়ে অনিক,তুমুল লড়াইয়ের আভাস - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

জকসু জরিপে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সম্পাদক পদে এগিয়ে অনিক,তুমুল লড়াইয়ের আভাস

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২১৮ জন খবরটি পড়েছেন

লিখন সরকার, জবি প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির নিয়মিত আয়োজন ‘জকসু জরিপ’ আবারও ব্যাপক সাড়া ফেলেছে। ভিপি, জিএস, এজিএস পদের পর এবার মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সম্পাদক পদেও দেখা গেলো তুমুল প্রতিদ্বন্দ্বিতা।

২৪ ঘণ্টার এই অনলাইন জরিপে অংশ নেন মোট ১,৫১০ জন শিক্ষার্থী। জরিপ ফলাফল অনুযায়ী, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সম্পাদক পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের অনিক কুমার দাস  ৫১.৬% ভোট পেয়ে শীর্ষে অবস্থান করছেন।

অন্যদিকে মাত্র ৫.২% ভোট কম পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের নূর নবী পেয়েছেন ৪৬.৪% ভোট।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী খায়রুল হাসান পেয়েছেন ১.২% ভোট।মাওলানা ভাসানী ব্রিগেড–এর খিজির আল সিফাত পেয়েছেন ০.৭% ভোট।

বিশ্লেষকদের মতে, এই জরিপ আসন্ন জকসু নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সম্পাদক পদে তীব্র প্রতিযোগিতার ইঙ্গিত দিচ্ছে। মূল লড়াই হতে পারে অনিক কুমার দাস ও নূর নবীর মধ্যে—যারা দু’জনই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষিত ও জনপ্রিয় ‘হেভিওয়েট’ প্রার্থী হিসেবে পরিচিত।

জরিপের প্রাথমিক চিত্র বলছে, এই পদে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় থাকতে পারেন শিক্ষার্থীরা। শেষ পর্যন্ত কে বিজয়ী হবেন, তা জানতে নির্বাচনের দিন পর্যন্তই অপেক্ষা করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar