1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লালমনিরহাটে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

লালমনিরহাটে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৮ জন খবরটি পড়েছেন

জহুরুল হক জনি, লালমনিরহাট ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালের মূল ফটকে তারা এ কর্মসূচি পালন করেন।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ, লালমনিরহাটের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি জানিয়ে আসলেও সরকার এখনো ১০ম গ্রেড বাস্তবায়ন করেনি। অথচ আমরা চিকিৎসা সেবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছি। চিকিৎসকদের মতোই দায়িত্ব পালন করলেও আমরা আমাদের ন্যায্য গ্রেড পাচ্ছি না।

বক্তারা আরও জানান, দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে লাগাতার কর্মসূচি দেয়া হবে।
পূর্ব-ঘোষিত ০৪-১২-২০২৫ ইং (বৃহস্পতিবার) পূর্ন কর্মদিবস বিরতি (কমপ্লিট শাটডাউন) কর্মসূচি পালন করা হবে।
তারা সরকারের প্রতি দ্রুত দাবি পূরণের আহ্বান জানান।

কর্মসূচিতে লালমনিরহাট জেলা ও উপজেলা পর্যায়ের মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও ল্যাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম কিছুটা ব্যাহত হয়। তবে জরুরি বিভাগ ও ইনডোর সেবা চালু ছিল।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar