1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালীগঞ্জে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি চলমান - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

কালীগঞ্জে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি চলমান

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ জন খবরটি পড়েছেন

রাজু মিয়া | লালমনিরহাট –

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজ ( ৩রা ডিসেম্বর) তুষভান্ডার খেলার মাঠে দুপুর ১২টায় থেকে ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করে অবস্থান গ্রহন করেন। এ সময় শিক্ষক প্রতিনিধিরা বক্তব্য রাখেন ও পরবর্তী কর্মসূচি হিসেবে তারা কমপ্লিট শাটডাউন ঘোষণা করে উপজেলা শিক্ষা অফিসারের হাতে স্বারকলিপি তুলে দেন।

জানা যায়, সারাদেশের ন্যায় তারা বেতন স্কেল বৈষম্য দূরীকরণ, প্রধান শিক্ষকের সমমানের গ্রেড প্রদান এবং দীর্ঘদিনের স্থগিত পদোন্নতি কাঠামো পুনর্বিন্যাসসহ বেশ কয়েকটি দাবিতে এ কর্মবিরতিতে অংশ নেন।

উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা শ্রেণিকক্ষে না গিয়ে উপজেলা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন। এতে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান পুরোপুরি বন্ধ হয়ে যায়। শিক্ষকরা জানান, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও কোনো সুরাহা না হওয়ায় তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে স্থানীয় অভিভাবকরাও উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের আন্দোলনে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। দ্রুত আলোচনা মাধ্যমে সমস্যার সমাধানের জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান।

উপজেলা শিক্ষা অফিসার আবেদা খাতুন জানান, সরকারি শিক্ষকরা কর্মবিরতি পালন করলেও শিক্ষার্থীদের পরীক্ষার কোন ব্যাঘাত ঘটেনি। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের নেতৃত্বে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar