1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাবি'র দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষ, তিন ব্যাচের বর্জন ঘোষণা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

রাবি’র দ্বাদশ সমাবর্তন নিয়ে অসন্তোষ, তিন ব্যাচের বর্জন ঘোষণা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৫ জন খবরটি পড়েছেন

|‎রাবি প্রতিনিধি|
‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তনকে কেন্দ্র করে ৬০, ৬১ ও ৬২ ব্যাচের শিক্ষার্থীরা তিন দফা দাবি জানিয়ে সমাবর্তন বর্জনের ঘোষণা দিয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১২টায় পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।
‎
‎লিখিত বক্তব্যে ৬০ ব্যাচের শিক্ষার্থী রাসেল কবির জানান, এই সমাবর্তন ২০২৩ সালের নভেম্বরে হওয়ার কথা থাকলেও হঠাৎ করে জাতীয় নির্বাচনের আগে সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত অত্যন্ত অযৌক্তিক। আগামী ১৭ ডিসেম্বর সমাবর্তনের নির্ধারিত তারিখ শিক্ষার্থীদের জন্য ‘অসুবিধাজনক’ বলেও তারা মন্তব্য করেন।
‎
‎তিন দফা দাবিগুলো হলো অতিথি পুনর্বিবেচনা, তারিখ পুনর্বিবেচনা এবং রেজিস্ট্রেশনের সময় পুনরায় উন্মুক্তকরণ।
‎
‎তিনি লিখিত বক্তব্যে আরো বলেন, বর্তমান অতিথি তালিকার কাউকে অসম্মান করা আমাদের উদ্দেশ্য নয়। বিশ্ববিদ্যালয়ের সুনাম ঐতিহ্যের জায়গা থেকে আমরা চিন্তা করছি এবং অতিথিরা যদি তারা চান প্রয়োজন হলে নির্বাচনের পর রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানকে অতিথি করার বিষয়েও অভিমত ব্যক্ত করছি।
‎
‎ডিসেম্বর মাসে সরকারি-বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষার্থীদের প্রচণ্ড কাজের চাপ থাকে। মাসের মাঝামাঝি সপ্তাহের দিনে আয়োজন করায় অনেক শিক্ষার্থী অংশ নিতে পারবেন না। তাই তারিখ পুনর্বিবেচনার দাবি জানান।
‎
‎এ ছাড়া নানা সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে পারেননি উল্লেখ করে তারা রেজিস্ট্রেশন পুনরায় উন্মুক্তের মানবিক আবেদন জানান।
‎
‎সংবাদ সম্মেলনে আরও জানানো হয়— সমাবর্তনের জন্য শিক্ষার্থীদের জমা দেওয়া ফি কোন ব্যাংকে রাখা হয়েছিল, সেই অর্থ থেকে কত লভ্যাংশ পাওয়া গেছে এবং সমগ্র সমাবর্তনের বাজেট প্রকাশ করতে হবে।
‎
‎এছাড়াও, তিন ব্যাচের যুক্তিসঙ্গত দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসন উপেক্ষা করেছে। উপ-উপাচার্য (একাডেমিক) ফরিদ খান ২ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে দাবি পূরণে অপারগতা স্বীকার করে, এতে শিক্ষার্থীদের হতাশা আরও বেড়েছে।
‎
‎দাবি পূরণ না হওয়া পর্যন্ত সমাবর্তন বর্জনের ঘোষণা দিয়ে তারা বলেন, প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar