1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আবেদন গ্রহণ শেষ জবির,আসন প্রতি লড়বে ৭১ জন শিক্ষার্থী - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

আবেদন গ্রহণ শেষ জবির,আসন প্রতি লড়বে ৭১ জন শিক্ষার্থী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ জন খবরটি পড়েছেন

জবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি আবেদনের সময়সীমা শেষ হয়েছে। এবছর বিশ্ববিদ্যালয়ের মোট পাঁচটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাঁচটি ইউনিটে মোট ২,৮১৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ১৪ জন শিক্ষার্থী। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৭১ জন শিক্ষার্থী।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোঃ গিয়াসউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ২০ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয় এবং ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণের কথা ছিল। তবে পরে সময়সীমা বাড়িয়ে ৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করেছেন।

গত বছর গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে একক ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বছরও একক ভর্তি পরীক্ষাই অনুষ্ঠিত হবে। শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরে আরও তিনটি আঞ্চলিক কেন্দ্র—রাজশাহী, কুমিল্লা ও খুলনায়—ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

গত বছর বহুনির্বাচনি ও লিখিত উভয় ধরনের পরীক্ষা থাকলেও এবার লিখিত পরীক্ষা বাদ দেওয়া হয়েছে। আগামী ১৩ ডিসেম্বর চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar