1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
আনন্দলোক স্কুলের শিশুদের নিয়ে কুবি রোটারেক্ট ক্লাবের "পুষ্পায়ন" কর্মসূচি - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই লোহাগাড়ার বটতলী শহরে ময়লার ভাগাড়, পরিচ্ছন্নতা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

আনন্দলোক স্কুলের শিশুদের নিয়ে কুবি রোটারেক্ট ক্লাবের “পুষ্পায়ন” কর্মসূচি

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৯০ জন খবরটি পড়েছেন

কুবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্বেচ্ছাসেবী সংগঠন রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি এর উদ্যোগে আনন্দলোক স্কুল শিশুদের নিয়ে শুরু হয় ছয় মাসব্যাপী শিক্ষাদান কর্মসূচি “পুষ্পায়ন”। স্কুলের শিশুদের জন্য আনন্দঘন সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু–বান্ধব কার্যক্রম পরিচালনা করবেন তারা। 

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে শিক্ষার্থীদের নিয়ে শালবন বিহার পরিদর্শনের মধ্য দিয়ে তাদের কর্মসূচি শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দলোক স্কুলের প্রতিষ্ঠাতা, রোটারেক্ট ক্লাবের উপদেষ্টা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব কুমিল্লার রোটারিয়ানবৃন্দ ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকরা।

ঐতিহ্যবাহী শালবন বিহারের স্থাপত্য, সাংস্কৃতিক ইতিহাস ও পুরাতাত্ত্বিক গুরুত্ব শিশুদের সামনে তুলে ধরেন রোটারেক্ট সদস্যরা। পরবর্তীতে দিনব্যাপী শিশুদের গান, কবিতা, পিলো পাসিং, মার্বেল দৌড়, বেলুন ফুলানোসহ নানা মজার প্রতিযোগিতা ও পরিবেশনায় পুরো প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর। শিশুদের নৃত্য ও সংগীত পরিবেশনায় যুক্ত হয় বাড়তি রঙিন আমেজ, যা আনন্দলোক স্কুলকে পরিণত করে এক উচ্ছ্বাসময় মিলনমেলায়।

রোটারেক্ট ক্লাবের সেক্রেটারি মোঃ আল-আমিন শিশুদের ভবিষ্যৎ প্রসঙ্গে বলেন, “আজকে যারা শিশু তারাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এডভোকেট হবে, উদ্যোক্তা হবে, সর্বোপরি সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবে। তাই তাদের শুরুটা হওয়া উচিত সঠিক দিকনির্দেশনায়। রোটারেক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট পুষ্পায়নের মাধ্যমে চেষ্টা করবে শিশুদের সঠিক দিকনির্দেশনা প্রদান করে শৈশব থেকেই তাদের ২১শ শতাব্দীর সামগ্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে।”

রোটারেক্ট ক্লাবের সভাপতি তানভীর আনজুম সাজন বলেন, “পুষ্পায়ন আমাদের কাছে শুধু একটি প্রজেক্ট নয়—এটি আমাদের দায়িত্ববোধের প্রকাশ। এই অঞ্চলের শিশুদের জন্য কিছু করতে পারা আমাদের সৌভাগ্য। প্রতিটি শনিবার যখন আমরা শিশুদের পাশে দাঁড়াতে যাবো, তখন শুধু রোটারেক্ট নয়, পুরো কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করবো, এটাই আমাদের গর্ব। আশা করি ‘পুষ্পায়ন’ শিশুদের শেখার আগ্রহ বাড়াবে, তাদের আত্মবিশ্বাস গড়বে এবং সামান্য হলেও তাদের ভবিষ্যতের পথে আলো জ্বালবে। আমাদের এই ছোট্ট উদ্যোগ এলাকার মানুষের জন্য স্থায়ী ইতিবাচক পরিবর্তন বয়ে আনুক।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar