1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ জন খবরটি পড়েছেন

বুটেক্স প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

১১ দিন বন্ধ থাকার পর সাম্প্রতিক ভূমিকম্প পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবং প্রয়োজনীয় মেরামত কাজ সম্পন্ন করে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) চারটি আবাসিক হল পুনরায় খুলে দেওয়া হয়েছে। গত ৫ ডিসেম্বর থেকে শহীদ আজিজ হল, সৈয়দ নজরুল ইসলাম হল, জি.এম.এ.জি ওসমানী হল এবং বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হলে শিক্ষার্থীরা ফিরতে শুরু করেন।

গত ২১ নভেম্বর ঢাকায় ৫.৫ মাত্রার ভূমিকম্প এবং পরদিন ৩.৩ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এ অবস্থায় ক্লাস, পরীক্ষা এবং আবাসিক হল বন্ধের দাবি জানানো হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করে এবং হল খালি রাখার নির্দেশ দেয়।

বন্ধ থাকা সময়ে হলগুলোর ঝুঁকিপূর্ণ ও ত্রুটিপূর্ণ অংশ মেরামতের পাশাপাশি ভবনগুলোর নিরাপত্তা পুনরায় পরীক্ষা করা হয়। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর ৫ ডিসেম্বর থেকে শিক্ষার্থীদের হলে ফেরার অনুমতি দেওয়া হয়। বন্ধ শেষে ৭ ডিসেম্বর থেকে স্বাভাবিকভাবে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম শুরু হয়।

হলে ফেরত শহীদ আজিজ হলের এক শিক্ষার্থী জানান, দীর্ঘ ভ্রমণের পর অসুস্থ হয়ে পড়ায় শুরু হওয়া পরীক্ষার প্রস্তুতিতে কিছুটা সমস্যা হচ্ছে। ওসমানী হলের আরেক শিক্ষার্থী বলেন, ভূমিকম্পের সময় প্রশাসন দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষার্থীরা নিরাপদ থাকতে পেরেছেন এবং বর্তমানে হলে ফিরতে পেরে স্বস্তি লাগছে।

হল প্রশাসন জানায়, ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা বিষয়ক আরও বিস্তৃত পরিদর্শন চলছে। পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক সহায়তা দিতে সহকারী প্রভোস্ট ও হাউস টিউটরদের নিয়ে একটি কাউন্সেলিং টিম গঠন করা হয়েছে, যাতে প্রয়োজন হলে তাৎক্ষণিক সহযোগিতা পাওয়া যায়। প্রশাসন আরও জানায়, ভূমিকম্পের মতো পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতন থাকা এবং নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করলে ঝুঁকি কমানো সম্ভব।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar