1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মোবাইল সাংবাদিকতা নিয়ে গ্রিন ইউনিভার্সিটিতে প্রশিক্ষণ কর্মশালা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

মোবাইল সাংবাদিকতা নিয়ে গ্রিন ইউনিভার্সিটিতে প্রশিক্ষণ কর্মশালা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৭ জন খবরটি পড়েছেন

জিইউবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে মোবাইল সাংবাদিকতা (মোবাইল জার্নালিজম) বিষয়ে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আব্দুল কাবিল খান, সহযোগী অধ্যাপক, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপ-উপাচার্য ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ।

প্রধান আলোচক ড. কাবিল খান বলেন, মোবাইল সাংবাদিকতা শুধু মোবাইল হাতে নিয়ে ভিডিও করা নয়; এর মূল শক্তি হলো ‘মোবিলিটি’ অর্থাৎ যেকোনো জায়গা থেকে দ্রুত, স্বতঃস্ফূর্ত ও কার্যকরভাবে সংবাদ সংগ্রহ ও নির্মাণের সক্ষমতা।

তিনি আরও বলেন, প্রযুক্তির বিবর্তনের সাথে সাথে মোবাইল সাংবাদিকতা দ্রুত প্রসারিত হচ্ছে। আজ একজন প্রতিবেদক খুব কম সরঞ্জাম ব্যবহার করেই মানসম্মত ভিডিও, অডিও ও স্টোরি তৈরি করতে পারেন। মোবাইল সাংবাদিকতা নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে এবং সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কর্মশালায় তিনি মোবাইল সাংবাদিকতার প্রয়োজনীয় দক্ষতা, লাইটওয়েট সরঞ্জামের ব্যবহার, ভিডিও ধারণের কৌশল,এবং শট কম্পোজিশন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি মোবাইল ভিত্তিক রিপোর্টিংয়ের বাস্তব ধাপ নিয়ে শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের চেয়ারম্যান ড. মোঃ হাবিব আলি, সহযোগী অধ্যাপক ড. মোঃ অলিউর রহমানসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar