1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সম্পূরক বৃত্তি ইস্যুতে ছাত্রসংগঠনগুলোর তীব্র আন্দোলনের হুঁশিয়ারি - bdtelegraph24.com
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে পিকআপের ধাক্কায় মা ও শিশুসন্তান নিহত মানিক পশারীকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি করে তদন্ত চাইলেন এমপি মাসুদ সাঈদী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত শুরু: দৈনিক সর্বোচ্চ সাড়ে ৩ হাজার চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৩ মামলায় শেখ হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র, ৩০৩ জনকে অব্যাহতির সুপারিশ ইরানে হামলার পরিকল্পনা সেন্টকমের: অনুমোদনের অপেক্ষায় ট্রাম্প কুরআনের আয়াত থেকে অনুপ্রেরণা: চলন্ত স্কুল বাস থামিয়ে ১৯ শিশুর প্রাণ বাঁচালেন যুবক গোপালগঞ্জে পিকআপ চাপায় বাবা ও মেয়ে নিহত ফরিদপুরে অগ্নিকাণ্ডে ৩ হাজার মণ পাট ভস্মীভূত, ক্ষতি ২ কোটি টাকা পদ্মা ব্যারাজ উদ্বোধন আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে: পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি

সম্পূরক বৃত্তি ইস্যুতে ছাত্রসংগঠনগুলোর তীব্র আন্দোলনের হুঁশিয়ারি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ জন খবরটি পড়েছেন
সম্পূরক বৃত্তি ইস্যুতে ছাত্রসংগঠনগুলোর তীব্র আন্দোলনের হুঁশিয়ারি
© টেলিগ্রাফ বাংলাদেশ নিউজ

|লিখন সরকার, জবি প্রতিনিধি|

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সম্পূরক বৃত্তি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘুম যেন কাটছেই না। বহুদিন অতিবাহিত হলেও সম্পূরক বৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশিত হয়নি। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশার সৃষ্টি হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তির অর্থ আদায়ের দাবিতে আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের কর্মসূচি লক্ষ্য করা যায়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের পক্ষ থেকে আজ উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। তাদের দাবিসমূহ হল-
১. ১৫ ডিসেম্বরের মধ্যে বিশেষ বৃত্তির চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে।
২. জানুয়ারির প্রথম সপ্তাহে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ পৌঁছে দিতে হবে।
৩. ডিসেম্বর ২০২৫-এর মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে।
৪. কোনো প্রকার বিড়ম্বনা ছাড়া যথাসময়ে জকসু নির্বাচন বাস্তবায়ন করতে হবে।

এছাড়াও তারা জকসু নির্বাচনের বারবার তারিখ পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এদিন ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থীরাও সম্পূরক বৃত্তিসহ বিভিন্ন দাবি নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। প্যানেলের ভিপি পদপ্রার্থী এ কে এম রাকিব বলেন, “সম্পূরক বৃত্তি আমাদের প্রাথমিক চাহিদা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ৬০–৭০% আবাসন সুবিধা থাকলেও আমাদের নেই। তাই আবাসন ভাতা আমাদের অধিকার। প্রশাসন যদি মনে করে জকসু দিয়ে আমাদের ব্যস্ত রেখে সম্পূরক বৃত্তিকে এড়িয়ে যাবে—তা বড় ভুল। প্রশাসন যদি আমাদের সম্পূরক বৃত্তি এবং জকসুর মধ্যে একটি বেছে নিতে বলে, আমরা সম্পূরক বৃত্তিকেই বেছে নেব।”

তিনি আরও বলেন, “আজ প্রাথমিকভাবে আমরা অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছি। শুনেছি আজ সম্পূরক বৃত্তি বিষয়ে প্রশাসনের মিটিং আছে। যদি আজকের মধ্যে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত না আসে, তবে কাল থেকে আন্দোলন আরও তীব্র হবে।”

সম্পূরক বৃত্তি নিয়ে প্রশাসনের খামখেয়ালি মনোভাব ও দায়িত্বহীন আচরণ শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও অসন্তোষের জন্ম দিয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar