1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বৃহস্পতিবার গ্রিন ইউনিভার্সিটিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক ‘এসটিআই’ সম্মেলন - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

বৃহস্পতিবার গ্রিন ইউনিভার্সিটিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক ‘এসটিআই’ সম্মেলন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৯ জন খবরটি পড়েছেন

সাব্বির হোসেন, জিইউবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শিল্পের জন্য টেকসই প্রযুক্তির উন্নয়নে আন্তর্জাতিক গবেষকদের সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তুলতে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘সাসটেইনেবল টেকনোলজিস ফর ইন্ডাস্ট্রি (এসটিআই) ৫.০’। যা চলবে শুক্রবার (১২ ডিসেম্বর) পর্যন্ত।

সোমবার (৮ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকেরা। তারা জানান, এবারের সম্মেলনে এআই সহযোগিতা, সাইবার সিকিউরিটি, রেজিলিয়েন্ট ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম, আইওটি, উন্নত অটোমেশন, গ্রিন টেকনোলজি, সার্কুলার ইকোনমি ও পোস্ট-প্যান্ডেমিক ইন্ডাস্ট্রিয়াল রূপান্তর নিয়ে গবেষণা উপস্থাপনা, কর্মশালা, প্যানেল আলোচনা ও মূল বক্তব্য উপস্থাপন করা হবে।

সংবাদ সম্মেলনে জিইউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, “এআই-চালিত প্রযুক্তিগত পরিবর্তনের যুগে গবেষণানির্ভর ও লাগসই শিল্পপ্রযুক্তি উন্নয়ন ছাড়া টেকসই অগ্রগতি সম্ভব নয়। শিক্ষাবিদ, গবেষক, শিল্প ও নীতিনির্ধারকদের সমন্বিত সহযোগিতা অত্যন্ত জরুরি।”

সম্মেলনে এবার ৪৩৪টি গবেষণা প্রবন্ধ জমা পড়ে, যার মধ্যে ১১৮টি উপস্থাপনার জন্য নির্বাচিত হয়েছে বলে জানান জিইউবির ইইই বিভাগের অধ্যাপক ড. এএসএম শিহাব উদ্দিন। সেরা প্রবন্ধগুলো আইইইই এক্সপ্লোর ও স্কোপাস ইনডেক্সিংয়ে প্রকাশিত হবে।

১১ ডিসেম্বর সকাল ৯টায় সম্মেলন উদ্বোধন করবেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। ১২ ডিসেম্বর সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান। সম্মেলনের বিভিন্ন সেশনে জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞরা বক্তব্য রাখবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক ড. মো. অলিউর রহমান ও সিএসই বিভাগের অধ্যাপক ড. মোঃ আহসান হাবীব।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar