1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
‎রাবি'তে ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ২ লাখ ৭২ হাজার - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

‎রাবি’তে ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ২ লাখ ৭২ হাজার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ জন খবরটি পড়েছেন

‎হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধি।
‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গতকাল সোমবার। এ বছরের ভর্তিযুদ্ধে তিনটি ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লক্ষ ৭২ হাজার ৬২৫টি। বিশ্ববিদ্যালয়টিতে মোট আসন সংখ্যা ৩ হাজার ৯৯৭টি, ফলে একটি আসনের বিপরীতে লড়বে ৬৮ জন ভর্তিচ্ছু।
‎
‎মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম।
‎
‎তিনি বলেন, গত ২০ নভেম্বর বেলা ১২টা থেকে রাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছিল। আবেদন গ্রহণ করা হয়েছে ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এ বছরের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
‎
‎
‎চলতি বছরে তিনটি ইউনিটে মোট ২ লাখ ৭২ হাজার ৬২৫টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১১ হাজার ৫১৪ জন আবেদন করেছেন, যেখানে ১ হাজার ৮৯৭টি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন প্রায় ৫৯ জন পরীক্ষার্থী। ‘বি’ ইউনিটে আবেদন পড়েছে ৩০ হাজার ৮৮৬টি। এখানে মোট ৫৬৪টি আসনের বিপরীতে প্রতিযোগী সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫৫ জন। শাখাভিত্তিক হিসেবে বাণিজ্য শাখায় প্রতি আসনে লড়ছেন প্রায় ৪৯ জন এবং অ-বাণিজ্য শাখায় প্রায় ৬৬ জন। অন্যদিকে ‘সি’ ইউনিটে মোট আবেদন এসেছে ১ লাখ ২৬ হাজার ২২৫টি। এই ইউনিটের ১ হাজার ৫৩৬টি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন প্রায় ৮২ জন। শাখাভিত্তিক হিসাব অনুযায়ী বিজ্ঞান শাখায় প্রতি আসনে প্রতিযোগী প্রায় ৮১ জন এবং অ-বিজ্ঞান শাখায় প্রতি আসনে লড়ছেন প্রায় ১৩৫ জন পরীক্ষার্থী।
‎
‎উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হবে। ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
‎
‎
‎এ বছরে সিলেকশন থাকবে না। দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হবে। এছাড়া এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
‎

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar