1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুবিতে ফিল্ম সোসাইটির কর্তৃক চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, সম্পাদক অলিউল্লাহ ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই

কুবিতে ফিল্ম সোসাইটির কর্তৃক চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ জন খবরটি পড়েছেন
কুবিতে ফিল্ম সোসাইটির কর্তৃক চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ

|কুবি প্রতিনিধি|

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ফিল্ম সোসাইটির পক্ষ থেকে চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টা ৩০মিনিটে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মাহমুদুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন ফিল্ম সোসাইটির সদস্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

আজকের এই আয়োজন সম্পর্কে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‘মুক্তমঞ্চকে কিভাবে সিনেমা হলে পরিণত করা যায় এই বিষয়ে আমি চিন্তা করেছি। আমরা যেন স্টুডেন্টদের মধ্যে থেকে ভালো দর্শক শ্রেণি বের করে আনতে পারি। আমাদের এখন যে ক্রাইসিস রয়েছে নতুন ক্যাম্পাসে অডিটোরিয়াম পেলে সেটি কেটে যাবে। এছাড়া আমাদের নিজস্ব দুটি সাউন্ড সিস্টেম কিনতে পারলে ভালো হয় এবং এর জন্য আমরা এবং পরিচালনা কমিটিতে যারা আছেন সবাই মিলে কন্ট্রিবিউট করে নিয়ে নিব।’

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক  ড. নাহিদা বেগম বলেন,  ‘আজকের এই “সহজ পাঠের গপ্পো” চলচ্চিত্রে দেখানো হয়েছে দরিদ্রতা কী, অর্থের মাধ্যমে সম্পর্কের মূল্যায়নসহ আরো অনেক বাস্তবমূখী শিক্ষা যা আমরা কখনো পড়ার মাধ্যমে জানতে পারতাম না। জীবনের এইসব ছোট ছোট বিষয়গুলো সামনে নিয়ে আসে চলচ্চিত্র। এজন্য আমাদের সুষ্টু চলচ্চিত্র দেখতে হবে। ‘

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মাহমুদুল হাসান রাহাত বলেন, ‘সিনেমা একটি আর্ট। যা আমাদের আবেগকে বহিঃপ্রকাশ করার অন্যতম মাধ্যম। মুক্তমঞ্চটাকে যদি  আমরা ভালো পর্দা ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শন করাতে পারি, তবে তা একটি সিনেমা হলের আবহাওয়া তৈরি করতে পারবে। এটার প্রধান উদ্দেশ্য হলো সিনেমা হলের যত টিকিট বিক্রি হবে তা দিয়ে আমাদের একজন ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীকে সাহায্য করা। ‘

ফিল্ম সোসাইটির ডিরেক্টর ফারদ্দিন কাদের বলেন,’ আজকে যারা নতুন সদস্য এসেছে তাদের নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। যাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করাতে পারি। ইতিমধ্যেই আমাদের বেশ কিছু কার্যক্রমের ভালোই সাড়া পাচ্ছি যা আমাদের কাছে একটি অনুপ্রেরণার বিষয়। এছাড়া আমরা জানুয়ারিতে মুক্তমঞ্চ আমাদের অর্থায়নে একটি সিনেমার আয়োজন করবো এবং যত টিকিট বিক্রি হবে সেই টাকা আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী অন্যন্যার চিকিৎসার জন্য দিয়ে দিবো। ‘

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar