1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন ২৪ ডিসেম্বর - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন ২৪ ডিসেম্বর

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৬ জন খবরটি পড়েছেন

লিখন সরকার, জবি প্রতিনিধি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে পূর্ণাঙ্গ নির্বাচনসূচি প্রকাশ করেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঘোষিত সূচি অনুযায়ী, ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা এবং ১৪ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৭ ও ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা গ্রহণ চলবে। এরপর ২১ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্ধারিত দিনে ভোটগ্রহণ শেষে একই দিনে ফলাফল ঘোষণা করা হবে।

এই নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৫টি পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন—
অধ্যাপক ড. কাজী সাখাওয়াত হোসেন (উদ্ভিদবিজ্ঞান বিভাগ),সহযোগী অধ্যাপক আহমদ ইহসানুল কবীর (আইন বিভাগ),সহকারী অধ্যাপক আয়শা জাহান (লোক প্রশাসন বিভাগ) এবং
সহযোগী অধ্যাপক ড. তারেক বিন আতিক (ইসলামিক স্টাডিজ বিভাগ)।

নবগঠিত নির্বাচন কমিশন ১০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি, এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar