1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
‎রাবিতে "গ্রীন ভয়েস" নবীন বরণ অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

‎রাবিতে “গ্রীন ভয়েস” নবীন বরণ অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ জন খবরটি পড়েছেন

‎হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধি।
‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভয়েসের নবীব বরণ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (১১ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মাঠে নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করে।
‎
‎অনুষ্ঠানে সংগঠনের বর্তমান নেতৃবৃন্দ নবীনদের উদ্দেশে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম ও গাছ লাগানো সহ বিভিন্ন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা গ্রীন ভয়েসের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং নবীনদের অংশগ্রহণের সুযোগ নিয়েও বিস্তারিত আলোচনা করেন।
‎
‎প্রধান অতিথি’র বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান বলেন, “গ্রীন ভয়েস পরিবেশ বিষয়ক কার্যক্রম দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। তারা ক্যাম্পাসটাকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে প্রায়ই পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষ রোপণ এবং বৃক্ষ বিতরণ করেন, তারা অন্যদের থেকে ডিফরেন্ট। সবুজ ক্যাম্পাস গড়তে উপস্থিত সবাইকে উদ্বুদ্ধ করেন।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক  অধ্যাপক ড. আকতার বানু, অধ্যাপক ড. ফৌজিয়া এদিব ফ্লোরা, টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবীব এবং বাপা জাতীয় কমিটির সদস্য জামাত খান।
‎
‎গ্রীন ভয়েস এর প্রধান সমন্বয়ক এবং বাপা’র সাধারণ সম্পাদক জনাব মোঃ আলমগীর কবির বলেন “আমরা সারাদেশে পরিবেশবান্ধব  কার্যক্রম করেতেছি। সবুজ ও সুন্দর বাংলাদেশ বির্নিমানই আমাদের লক্ষ্য। ২০০৫ সাল থেকে পরিবেশ নিয়ে গ্রীন ভয়েস কাজ করে আসছে।”
‎
‎গ্রীন ভয়েস  রাবির ছাত্র উপদেষ্টা মোঃ আহসান হাবিব বলেন,  ক্লিন ক্যাম্পাস, গ্রীন ক্যাম্পাস বির্নিমানই গ্রীন ভয়েস, রাবি’র অন্যতম উদ্দেশ্য। এজন্য বৃক্ষ রোপণ, বৃক্ষ বিতরণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম করে আসছি। এছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনায় উদ্বুদ্ধ ও এগিয়ে নিতে কার্যক্রম করি।
‎
‎নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতি মাহিন আলমের সভাপতিত্বে শতাধিক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
‎

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar