1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জকসু নির্বাচনকে ঘিরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবার তৈরি হচ্ছে ব্যতিক্রমী থিম সং - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ার আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, সম্পাদক অলিউল্লাহ ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ ইরান থেকে ফেরার পথে কিউবার ব্যবস্থা নেব-ট্রাম্প সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের অনুমতি না দেওয়ার দাবি ওলামা-মাশায়েখদের শ্যামনগরে জেলেখালি ভাই ভাই সংঘের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা খুলনায় তিন মণ ঘোড়ার মাংসসহ বিক্রেতা আটক, কারাদণ্ড পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান

জকসু নির্বাচনকে ঘিরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবার তৈরি হচ্ছে ব্যতিক্রমী থিম সং

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ জন খবরটি পড়েছেন

জবি প্রতিনিধি 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে নির্মিত হচ্ছে একটি ব্যতিক্রমী থিম সং। কোনো নির্দিষ্ট দল বা প্যানেলের প্রচারণার বদলে পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সকল শিক্ষার্থীর কণ্ঠস্বরকে প্রতিনিধিত্ব করাই এই গানের মূল লক্ষ্য।

থিম সংটির শিল্পী ও উদ্যোক্তা সংগীত বিভাগের শিক্ষার্থী ফয়সাল কবীর জানান, “এই গান কোনো নির্দিষ্ট দল, প্যানেল বা গোষ্ঠীর জন্য নয়। এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রছাত্রীর গান—জবিয়ানদের সম্মিলিত কণ্ঠস্বর। জকসুকে এবং পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করাই এই গানের মূল উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন হলেও কোনো নির্বাচন বা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সর্বজনগ্রাহ্য থিম সং তৈরির নজির নেই। সেই ঘাটতি পূরণ করতেই তিনি এই উদ্যোগ নিয়েছেন।

সবচেয়ে আকর্ষণীয় দিক হলো—থিম সংয়ের ভিডিওতে কোনো একক প্যানেলের আধিপত্য থাকছে না। বরং বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা ‘জবিয়ান’ পরিচয়ে সমানভাবে অংশ নিচ্ছেন। এ বিষয়ে ফয়সাল কবীর বলেন, “আমি একজন স্বতন্ত্র প্রার্থী। কোনো দল বা প্যানেলের অন্তর্ভুক্ত নই। তাই সব প্যানেলের সঙ্গে কথা বলেছি, এবং সবাই অত্যন্ত আগ্রহ নিয়ে অংশগ্রহণ করেছেন। এটি মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গান—কোনো প্যানেলের নয়।”

ইতোমধ্যে থিম সংটির ভিডিও ধারণ ও নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই গানটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ফয়সাল কবীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং জকসু নির্বাচনে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক (স্বতন্ত্র) পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar