ববি প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও ইউনেস্কোর সহযোগিতায় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা অফিসের আয়োজনে “Peer-to-Peer Learning Session on Social Emotional Well-being” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ সেমিনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির পূর্ণকালীন সদস্য প্রফেসর ড. মাসুমা হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম।
সেমিনারে উপস্থিত বক্তারা একজন শিক্ষার্থীর মানুষিক জ্ঞান বিকাশে কিভাবে peer to peer learning সাহায্য করে,কিভাবে শিক্ষার্থী তার মেধা-মনন বিকাশিত করতে পারবে এ সম্পর্কে নানা দিক নির্দেশনা দেন।