বিএল কলেজ প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সরকারি ব্রজলাল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম-কে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ইউনাইটেড এইড ফর ন্যাশান (UAN)। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর, ২০২৫) UAN-এর একদল প্রতিনিধি দল কলেজে গিয়ে নতুন অধ্যক্ষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় UAN-এর পক্ষ থেকে অধ্যক্ষ মহোদয়কে সংগঠনের লোগো সংবলিত টি-শার্ট ও একটি ক্রেস্ট প্রদান করা হয়।
শুভেচ্ছা গ্রহণকালে অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম স্বেচ্ছাসেবী সংগঠনটির কাজের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি, সংগঠনের কার্যক্রমকে ক্যাম্পাসে ও আন্তর্জাতিক অঙ্গনে আরও সুন্দরভাবে পরিচালনা করার জন্য তিনি সার্বিক দিকনির্দেশনাও প্রদান করেন।
এ সময় উপাধ্যক্ষ প্রফেসর এফ.এম. আব্দুর রাজ্জাক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও UAN এর উপদেষ্টা শেখ জহিরুল ইসলাম, UAN খুলনা বিভাগের বিভাগীয় যুব প্রধান আব্দুল্যাহ আল জুবায়ের, ক্যাম্পাস রিপ্রেজেন্টেটিভ মারিয়া সুলতানা সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও UAN এর স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।