হ্লাথোয়াইছা চাক, রাবি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদী ওপর দূর্বৃত্ত হামলায় প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বাদ আছর সেন্ট্রাল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রাজশাহী নগর তালাইমারি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।
এসময় তারা, ‘হাদীর ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে ‘, ‘ চব্বিশের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার ‘, ‘ হাদী ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না ‘, ‘ আবু সাঈদের একশান, ডাইরেক একশান ‘, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ ইত্যাদি স্লোগান দেন
রাকসু জিএস সালাউদ্দিন আম্মার বলেন, সহযোদ্ধাবৃন্দ, এই দেশের জুলাই-পরবর্তী পরিস্থিতিতেও দুই ধরনের গোষ্ঠী এখনো নির্দিষ্ট আরেক গোষ্ঠীকে সমানতালে সহযোগিতা করে যাচ্ছে। এর মধ্যে একটি হলো সেই গোষ্ঠী, যারা সফটভাবে বিষয়গুলো দেখতে চায়। যারা বিভিন্নভাবে এই লীগের নতুন নতুন নামকরণ করে, কখনো ‘দুর্নীতিগ্রস্ত নয় এমন লীগ’, কখনো ‘সফট লীগ’, কিংবা ‘ক্ষতিকর নয় এমন লীগ’ হিসেবে সংজ্ঞায়িত করার চেষ্টা করে।
তাদের এই বিভ্রান্তিকর ব্যাখ্যা ও মানসিকতার কারণেই আজ এই দলটিকে যাদের আমরা দীর্ঘদিন ধরে গণতন্ত্রবিরোধী হিসেবে চিহ্নিত করেছি এতদূর পর্যন্ত টিকে থাকার সুযোগ দেওয়া হয়েছে।
বিক্ষোভ সমাবেশে রাকসুর সভাপতি ও ইসলামী ছাত্র শিবিরের রাবি শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, জুলাই বিপ্লবের অন্যতম সেনানায়ক ও এবং জুলাই বিপ্লবের মাথায় গুলি করে যে আঘাত করা হয়েছে। আপনারা জানেন শহীদ আলী রায়হানসহ যতই মাথায় গুলি করা হোক না কেন আমরা জুলাই এবং ইনসাফ নিয়ে বেঁচে থাকবাে ইন শা আল্লাহ্ ৷ আমাদেরকে গুলি করে,কুপিয়ে কখনাে থামাতে পারে নাই এবং পারবেও না৷
আজকের বাংলাদেশ জুলাই এবং ইনসাফের বাংলাদেশ৷ ইনসাফকে ছোট করে দেখা প্রেতাত্মা মুজিবলীগের সাথে যারা আঁতাত করতে চায় সেই বাংলাদেশের দুশমনরা জেনে নিন আমরা মুসলিম আমরা সংগ্রামী আমরা কখনাে থেমে যাবাে না৷ মুসলিম আমি সংগ্রামী আমি আমি চির রণবীর আল্লাহ্ কে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর৷
ইসলামী ছাত্র শিবিরে রাবি শাখার সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল বলেন, রক্তাক্ত জুলাইয়ের রাজপথ থেকে ওঠে আসা ওসমান হাদি আজ রক্তাক্ত। যেখানে বহু জুলাই যুদ্ধা অন্যায়ের সাথে আপোষ করেছেন, দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন যেখানে ঐ ওসমান হাদি কোনো গুষ্টির সাথে আপোষ করেন নি। তিনি সর্বদা ভারতীয় আধিপত্যবাদ ও মুজিবাবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। আমরা মনে করি, আজকের এই হামলায় মুজিব সন্ত্রাসীরা জড়িত।
তিনি আরও বলেন, একই সাথে তিনি দেশের চাঁদাবাজদের বিরুদ্ধে এক বিপ্লবী কন্ঠস্বর হয়ে উঠেছেন। আমরা মনে করি ঢাকার চাঁদাবাজদের গডফাদারদের ও এতে হাত রয়েছে।
উল্লেখ্য, আজ জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে শরীফ ওসমান হাদীর ওপর দুর্বৃত্ত হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে।