1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কারমাইকেল কলেজে এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন রংপুর ইউনিটের শীত উৎসব অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

কারমাইকেল কলেজে এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন রংপুর ইউনিটের শীত উৎসব অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ জন খবরটি পড়েছেন

কারমাইকেল কলেজ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ ক্যাম্পাসে এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন রংপুর ইউনিটের আয়োজনে দিনব্যাপী শীত উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন ক্যাডেট ও রানিং ক্যাডেটদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর ইউনিটের সম্মানিত সভাপতি ও কারমাইকেল কলেজ বিএনসিসি ইউনিটের প্রথম ক্যাডেট আন্ডার অফিসার জনাব মোঃ রকিবুস সুলতান মানিক। এছাড়াও উপস্থিত ছিলেন— সাবেক সিইও নাহিদুল কবির,সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা,অর্থ সম্পাদক আব্দুল বাতেন,সমাজকল্যাণ সম্পাদক মোঃ মাহবুবুল হক প্রিন্স,ইউনিটের সম্মানিত উপদেষ্টা মোঃ মাহমুদুল হাসান সাগর, মাহবুব, ওবায়দুর রহমান অভি, জাহাঙ্গীর,এবং রংপুর ইউনিটের অন্যান্য সদস্যবৃন্দ।

দিনব্যাপী আয়োজনে ভলিবল, ফুটবল, হ্যান্ডবলসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে এক আনন্দঘন খাবারের আয়োজন এবং বিকেলে পিঠা উৎসব সবার মন কাড়ে। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শীত উৎসব ২০২৫ আরও বর্ণিল হয়ে ওঠে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে রংপুর ইউনিটের সম্মানিত সভাপতি শীত উৎসব ২০২৫-এর সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar