1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জবিতে ই-ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

জবিতে ই-ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ জন খবরটি পড়েছেন

জবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ই-ইউনিট (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নির্ধারিত পরীক্ষাকেন্দ্রগুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর ই-ইউনিটে চারুকলা অনুষদের ৬০টি আসনের বিপরীতে মোট ১ হাজার ২৫১ জন পরীক্ষার্থীর জন্য আসন বিন্যাস করা হয়। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৮ জন শিক্ষার্থী। পরীক্ষার্থী উপস্থিতির হার ছিল ৮০ দশমিক ৫৮ শতাংশ।
ভর্তি পরীক্ষা চলাকালে উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোশাররাফ হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহাঃ আলপ্তগীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মোঃ গিয়াস উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোস্তফা হাসান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হকসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রক্টরিয়াল টিম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে পরীক্ষাকেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করা হয়।
পরীক্ষা শেষে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ প্রকাশ লক্ষ্য করা গেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষার ফলাফল এবং পরবর্তী ভর্তি কার্যক্রম সম্পর্কে তথ্য প্রকাশ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar