1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
১২ হাজার শিক্ষার্থীর হাবিপ্রবিতে বিজয় দিবসের র‍্যালীতে উপস্থিতি প্রায় শূন্য - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

১২ হাজার শিক্ষার্থীর হাবিপ্রবিতে বিজয় দিবসের র‍্যালীতে উপস্থিতি প্রায় শূন্য

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৫ জন খবরটি পড়েছেন
HSTU Bijay Rally
Telegraph Bangladesh Photo

|হাবিপ্রবি প্রতিনিধি|

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর আয়োজিত বর্ণাঢ্য বিজয় র‍্যালী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত হয়েছে। প্রায় ১২ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত এ বিশ্ববিদ্যালয়ে র‍্যালীতে তাদের উপস্থিতি ছিল নগণ্য।

উপাচার্যের নেতৃত্বে অনুষ্ঠিত র‍্যালীতে অংশ নেয় জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ, সাদা দল, অফিসার্স ফোরাম, জাতীয়তাবাদী কর্মচারী পরিষদ ও পরিসংখ্যান সমিতি। তবে শিক্ষার্থীদের মধ্যে কেবল বিএনসিসি সদস্য এবং পরিসংখ্যান শিক্ষক সমিতির কয়েকজন শিক্ষার্থীকে দেখা গেছে। ফলে র‍্যালীটি মূলত প্রশাসনিক ও সংগঠনভিত্তিক আয়োজনে সীমাবদ্ধ থাকে।

জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এমদাদুল হাসান বলেন, “র‍্যালীতে শিক্ষার্থী অংশগ্রহণ না করা দুঃখজনক। এসব আয়োজন তো শিক্ষার্থীদের জন্যই। তারাই উৎসবমুখর পরিবেশে র‍্যালিতে অংশ নিবে।”

শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের আয়োজন না থাকার প্রসঙ্গে তিনি জানান, সম্প্রতি সমাবর্তন উপলক্ষে বড় আয়োজন হওয়ায় বিজয় দিবসে হল ফিস্ট বা বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়নি।

অন্যদিকে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, প্রশাসন তাদের সম্পৃক্ত করার মতো কোনো উদ্যোগ নেয়নি। তাদের ভাষ্য, “নিজেদের ইচ্ছে মত আর সুবিধামত আয়োজন করেছে প্রশাসনই উদযাপন করুক।”

হাবিপ্রবিতে সামগ্রিক উন্নয়নের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত না করে, বরং বঞ্চিত রেখে শিক্ষার্থী ছাড়াই একের পর এক কর্মসূচি পালন করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar