|সাব্বির হোসেন, গ্রীন ইউনিভার্সিটি প্রতিনিধি|
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক ও শিক্ষার্থীরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. দেলোয়ার হোসাইন এর নেতৃত্বে শিক্ষার্থীরা পুস্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে এক মিনিট নিরবতা পালন করেন।
শিক্ষক ও শিক্ষার্থীরা বিজয় দিবসকে জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠ অর্জন হিসেবে স্মরণ করেন। এই সময় ড. দেলোয়ার হোসাইন বলেন, “বিজয় দিবসের এই শ্রদ্ধা কর্মসূচি আমাদের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং দেশের জন্য শহীদদের অবদান সম্পর্কে আরও সচেতন করবে।”