1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নবীনগরে ফজলুর রহমান মুহুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

নবীনগরে ফজলুর রহমান মুহুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ, নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া)প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার আলমনগরে শিক্ষার্থীদের মাঝে মেধা ও মননশীলতা বিকাশে ফজলুর রহমান মুহুরী স্মৃতি বৃত্তি–২০২৫ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় আলমনগর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভাটা নদীর বাঁকে সমাজ কল্যাণ সংঘের সার্বিক ব্যবস্থাপনায় এবারের স্মৃতি বৃত্তি পরীক্ষায় পৌর এলাকার ২৫ টি প্রাইমারী শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির  ১৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
‎বৃত্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন আলমনগর ঐক্য ফোরামের সভাপতি ও নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।
‎‎পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন ফজলুর রহমান স্মৃতি বৃত্তি সমন্বয়ক সহকারী অধ্যাপক আক্তার হোসেন। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন আলমনগর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামাল হোসেন।

সভাপতিত্ব করেন মরহুম ফজলুর রহমান মুহুরীর সন্তান, ভাটা নদীর বাঁকে সমাজ কল্যাণ সংঘের সভাপতি, আলমনগর ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।
‎আয়োজক ও সমন্বয়কদের সাথে পরীক্ষা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আনোয়ার বিন খলিল, সমাজকর্মী ওমর ফারুক, সাংবাদিক জামাল হোসেন পান্না ও মাহাবুবুর রহমান প্রমুখ।
‎এসময় হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন বানিয়াচং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। সহকারী হল সুপার ছিলেন ফজলুর রহমান স্মৃতি বৃত্তি সমন্বয়ক মো. খলিলুর রহমান।

মরহুম ফজলুর রহমান মুহুরীর সুযোগ্য সন্তান, ভাটা নদীর বাঁকে সমাজ কল্যাণ সংঘের সভাপতি শরিফুল ইসলাম বলেন, পিতার আদর্শ বাস্তবতায়ন ও স্মৃতি ধরে রাখতে এই শিক্ষা বৃত্তি চালু করেছেন। পরীক্ষার আয়োজনকে সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে ধন্যবাদ জানান তিনি। একই সাথে পরিক্ষার্থী ও অভিভাবকদের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে বৃত্তির কার্যক্রম আরো প্রসারের আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar