1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হাদির মৃত্যুতে রাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শোক - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পৃষ্ঠপোষকতার অভাবে বিলুপ্তির পথে কলাবতী শাড়ি গাজীপুরে ছাত্রীকে যৌন নিপীড়ন: মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর ১৭ ঘণ্টা পর দাফন হলো সাঈদীর মামলার বাদী মানিক পশারীর মরদেহ আট দিন বন্ধের পর বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু লোহাগাড়ায় ২৭ হাজার টাকা জমা দিয়েও ৪ মাসে মিলল না বিদ্যুতের খুঁটি বাঘারপাড়ার আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, সম্পাদক অলিউল্লাহ ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ

হাদির মৃত্যুতে রাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শোক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ জন খবরটি পড়েছেন

রাবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শরীফ ওসমান হাদীর মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।

শোকবার্তায় জানানো হয়, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির শহীদি মৃত্যুতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলিম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আমীরুল ইসলাম গভীর শোক প্রকাশ করেন। তারা মহান রাব্বুল আলামিনের দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় আরও বলা হয়, হাদি ছিলেন একজন সাহসী রাজনৈতিক কর্মী ও নির্ভীক কণ্ঠস্বর। তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি জুলাইয়ের যোদ্ধাদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণ এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এছাড়া ফোরামের নেতৃবৃন্দ মরহুম হাদির পরিবার, স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান, যেন শহীদ হাদির মতো আর কোনো ঘটনা দেশে না ঘটে এবং কোনো শক্তি বাংলাদেশকে অস্থিতিশীল করতে বা গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। দ্রুত তদন্তের মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার দাবিও জানান তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar