1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জুলাই যোদ্ধা ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় জাকসুর দোয়া মাহফিল - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

জুলাই যোদ্ধা ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় জাকসুর দোয়া মাহফিল

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ জন খবরটি পড়েছেন

জাবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা আহবায়ক, জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও আধিপত্যবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত ও শাহাদাতের সর্বোচ্চ মাকাম কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় ওসমান হাদির রুহের মাগফিরাতে বিশেষ মোনাজাত ও পরিবারের ধৈর্য্য ধারনের জন্য দোয়া করা হয়।

দোয়া মাহফিল শেষে জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান বলেন, “বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক ও ভারতীয় আধিপত্যবাদের বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের ভাই ওসমান বিন হাদী গতকাল শাহাদাত বরণ করেছেন। এদিন আমাদের জন্য অত্যন্ত দুঃখের। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছি।”

তিনি আরও বলেন, “হাদি শুধু একটা নাম নয়, তিনি আমাদের বুকে প্রেরনার বাতিঘর। হাদী ভাইকে যারা গুপ্তহত্যার মাধ্যমে বিদায় করেছে, সেই আধিপত্যবাদী ও ফ্যাসিবাদীদের বাংলাদেশ থেকে নির্মূলের দাবি করছি। পাশাপাশি বাংলাদেশের প্রতি যে ভারতের সাংস্কৃতিক আগ্রাসন তা বন্ধে জাকসু ও জাবি শিক্ষার্থীরা সব সময় বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে কাজ করবে।”

দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাকসুর সাধারণ সম্পাদক মো: মাজহারুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু ওবায়দা ওসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মো. সাফায়েত মীর সহ জাকসুর নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা কর্মচারীসহ ধর্মপ্রাণ মুসল্লীগণ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar