1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
‎ওসমান হাদীর মৃত্যুতে জুমার নামাজের পর রাবিতে ফের বিক্ষোভ মিছিল - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

‎ওসমান হাদীর মৃত্যুতে জুমার নামাজের পর রাবিতে ফের বিক্ষোভ মিছিল

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫২ জন খবরটি পড়েছেন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

‎ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান বিন হাদি মৃত্যুতে ফের বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
‎
‎শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গন থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন  সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
‎
‎ এ সময় শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে—হাদি, হাদি’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা, ঢাকা’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘আয় মুদী দেখে যা, রাজপথে তর বাপেরা’ সহ বিভিন্ন স্লোগান দেন।
‎
‎‎বিক্ষোভ সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সভাপতি (ভিপি) ও শাখা শিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘হাদিকে নয়, বাংলাদেশের বুকে গুলি করা হয়েছে। ইনসাফের পক্ষে লড়াই থেমে যাবে এমনটা যারা ভাবছে তারা ভুল করছে। আমরা সারা দেশে লক্ষ হাদিতে পরিণত হবো। জুলাইয়ের পর হাদিরা মরে না।’
‎
‎রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার বলেন,‘হাদি ভাইয়ের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু আমরা লক্ষ করছি, কিছু রাজনৈতিক দল হাদি ভাইয়ের লাশ নিয়ে রাজনীতি করছে। আমরা চাই, সবাই এক হোক এই প্রশ্নে। হাদির খুনিদের দেশে ফেরত না পাঠালে ভারতের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে।’
‎
‎ আম্মার বলেন,‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগপন্থী কোনো শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারী রবিবার থেকে ক্যাম্পাসে প্রবেশ করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আওয়ামী লীগ প্রশ্নে আর কোনো নমনীয়তা দেখানো হবে না।

এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিনোদপুর গেট হয়ে সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে সমবেত হয়।
‎
‎পরে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ চালিয়ে যান তারা। একপর্যায়ে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার আওয়ামী লীগের কার্যালয় ভেঙে সেখানে পাবলিক টয়লেট করার ঘোষণা দেন। পরে বুলডোজার দিয়ে কার্যালয়টি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হয়ে ঢাকা এভার কেয়ার হাসপাতে ভর্তি করানো হয় ওসমান হাদি পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) মৃত্যবরণ করেন তিনি।
‎

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar