1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
‎ডেইলি স্টার ও প্রথম আলো অফিসে হামলার প্রতিবাদে রাবি রিপোর্টার্স ইউনিটি নিন্দা - bdtelegraph24.com
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পৃষ্ঠপোষকতার অভাবে বিলুপ্তির পথে কলাবতী শাড়ি গাজীপুরে ছাত্রীকে যৌন নিপীড়ন: মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর ১৭ ঘণ্টা পর দাফন হলো সাঈদীর মামলার বাদী মানিক পশারীর মরদেহ আট দিন বন্ধের পর বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু লোহাগাড়ায় ২৭ হাজার টাকা জমা দিয়েও ৪ মাসে মিলল না বিদ্যুতের খুঁটি বাঘারপাড়ার আওয়ামী লীগ নেতা দিলু পাটোয়ারী আটক নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, সম্পাদক অলিউল্লাহ ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক দিল্লিতে স্কুলের ভেতরে দ্বাদশ শ্রেণির ছাত্রীর আত্মহনন গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: আহত ২, অভিযানে পুলিশ

‎ডেইলি স্টার ও প্রথম আলো অফিসে হামলার প্রতিবাদে রাবি রিপোর্টার্স ইউনিটি নিন্দা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ জন খবরটি পড়েছেন

রাবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের অফিসে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট এবং নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবীরকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্যতম সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি।
‎
‎শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি  প্রচার ও প্রকাশনা সম্পাদক তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
‎
‎সংগঠনটির সভাপতি সোহাগ আলী এবং সাধারণ সম্পাদক  আলজাবের আহমেদ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘প্রথম আলো ও দ্য ডেইলি স্টার অফিসে হামলা এবং নিউ এজের সম্পাদক নুরুল কবীরের ওপর ন্যাক্কারজনক আক্রমণ স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের ওপর সরাসরি আঘাত। রুরু এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানায়।
‎
‎নেতৃবৃন্দ আরও বলেন, ‘রুরু’র নেতৃবৃন্দ বলেন, যারা গণতন্ত্রের কথা বলে সংবাদমাধ্যমে হামলা, অগ্নিসংযোগ, অফিস ভাঙচুর কিংবা সম্পাদকদের ওপর শারীরিক আক্রমণ চালায়, তারা প্রকৃত অর্থে গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী নয়। ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সাংবাদিকতার কণ্ঠরোধ করা যাবে না, সাংবাদিক সমাজ এ বিষয়ে দৃঢ় অবস্থানে রয়েছে।
‎
‎গণমাধ্যম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর একদল গোষ্ঠী শাহবাগ থেকে মিছিল নিয়ে কারওয়ান বাজারের দিকে অগ্রসর হয়। মিছিলটি প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছে ঘেরাও ও বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে রাত পৌনে ১২টার দিকে তারা লাঠিসোটা নিয়ে প্রথম আলো কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে তারা ডেইলি স্টার ভবনের দিকে যায়। সেখানে হামলা ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়। রাত পৌনে ৩টার দিকে সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর হামলার প্রতিবাদ জানাতে ডেইলি স্টার ভবনের সামনে যান। এ সময় হেনস্তার শিকার হন তিনি।
‎

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar