1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জবি শিক্ষক আশফিকুরের শ্রেষ্ঠ পুরষ্কার অর্জন - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

জবি শিক্ষক আশফিকুরের শ্রেষ্ঠ পুরষ্কার অর্জন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২০৫ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লিখন সরকার,জবি প্রতিনিধি।
সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত ২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী ২০২৫-এ শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চারুকলা অনুষদের ত্রিমাত্রিক শিল্প নকশা বিভাগের শিক্ষক আসফিকুর রহমান। ‘নির্মাণ এবং বিভ্রান্তি’ শিরোনামের শিল্পকর্মের জন্য তিনি এ সম্মাননা লাভ করেন।

এ উপলক্ষ্যে আজ রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি এবং ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য গত ১১ ডিসেম্বর জাতীয় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ভাস্কর্য প্রদর্শনীর উদ্বোধন ও নির্বাচিত শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা রেজাউদ্দিন আহমেদ। এ বছর ৬৮১ জন নবীন শিল্পী ১৩৯৩ টি শিল্পকর্ম জমা দেন। সেখান থেকে ১৯১ জন শিল্পীর ২১৫ টি শিল্পকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়। প্রদর্শনীতেচিত্রকলা,ভাস্কর্য,প্রাচ্যকলা,কারুশিল্প, মৃৎশিল্প,আলোকচিত্র, স্থাপনাশিল্প,পারফরম্যান্স আর্ট ও নিউ মিডিয়া চারুশিল্পের সব ধরণের শিল্পকর্ম স্থান পেয়েছে। সেখানে “নির্মাণ এবং বিভ্রান্তি” শিরোনামের শিল্পকর্মের জন্য তিনি শ্রেষ্ঠ পুরষ্কার অর্জন করেন।


এ বিষয়ে জানতে চাইলে জনাব আসফিকুর রহমান উচ্ছাস প্রকাশ করে বলেন, “আমার বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে সব সময় ভালো লাগে এবং পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিমন্ডলে প্রতিনিধিত্ব করবো।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar