1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মানারাত ইউনিভার্সিটিতে ‘অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

মানারাত ইউনিভার্সিটিতে ‘অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ জন খবরটি পড়েছেন

মানারাত বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আশুলিয়া অঞ্চলের বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বয়ে গঠিত ‘অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’–এর উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে আশুলিয়ায় অবস্থিত মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–এর স্থায়ী ক্যাম্পাসের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। সভায় আরও উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ–এর উপাচার্য এমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–এর উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবির এবং ইস্টার্ন ইউনিভার্সিটি–এর উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। এ ছাড়াও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়সমূহের উপ-উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রারবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভায় পূর্বে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ)–এর সিদ্ধান্তসমূহের অগ্রগতি, বাস্তবায়ন অবস্থা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি আশুলিয়া অঞ্চলের সামগ্রিক শিক্ষা পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণে করণীয় বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচিত হয়।
সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহের মধ্যে রয়েছে—
১) বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাকে মাদকমুক্ত রাখতে অভিন্ন কর্মকৌশল প্রণয়ন,
২) বিরুলিয়া থেকে চারাবাগ পর্যন্ত সড়ক সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ,
৩) আকরাইন মোড়ের যানজট নিরসনে সড়ক বিভাগের সঙ্গে সমন্বয়,
৪) বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে গবেষণা কার্যক্রম ও একাডেমিক অভিজ্ঞতা বিনিময়,
৫) আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ,
৬) নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা,
৭) আশুলিয়াকে ‘হায়ার এডুকেশন জোন’ হিসেবে প্রতিষ্ঠার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ,
৮) বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদার,
৯) পাঁচটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যদের সমন্বয়ে যৌথ প্রক্টোরিয়াল টিম গঠন।

উল্লেখ্য, আশুলিয়া অঞ্চলকে একটি আধুনিক হায়ার এডুকেশন সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখে ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ অঞ্চলের পাঁচটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। ওই সমঝোতার আলোকে ‘অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’ গঠিত হয়। এতে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো— এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি এবং ইস্টার্ন ইউনিভার্সিটি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar