1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জকসু নির্বাচনে ছাত্রদলের ১৩ দফা ইশতেহার: অগ্রাধিকার আবাসন ও নারী নিরাপত্তা - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

জকসু নির্বাচনে ছাত্রদলের ১৩ দফা ইশতেহার: অগ্রাধিকার আবাসন ও নারী নিরাপত্তা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জবি প্রতিনিধি,

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ (জকসু) নির্বাচনকে সামনে রেখে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল তাদের ১৩ দফা নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেছে। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, আবাসন সুবিধা, শিক্ষার মানোন্নয়ন ও কল্যাণমূলক উদ্যোগকে গুরুত্ব দিয়ে একটি আধুনিক, গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব এসব পরিকল্পনা উপস্থাপন করেন। পরবর্তীতে প্যানেলের অন্যান্য প্রার্থীরাও নিজ নিজ বক্তব্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রথমেই একটি নিরাপদ, সহিংসতামুক্ত ও ভয়হীন ক্যাম্পাস নিশ্চিত করার অঙ্গীকার করা হয়। এ লক্ষ্যে ক্যাম্পাসে অপরাধ ও সহিংসতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, ২৪ ঘণ্টার নিরাপত্তা সেবা চালু, সাইবার বুলিং ও যৌন হয়রানি প্রতিরোধে আইনি সহায়তা সেল গঠন এবং নিয়মিত জকসু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হয়।

শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সমস্যার সমাধানে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও জানানো হয়। দখলকৃত জমি ও ভবন উদ্ধার করে নতুন হল নির্মাণ, চলমান হল নির্মাণকাজ দ্রুত শেষ করা, অস্থায়ী আবাসনের ব্যবস্থা, আবাসন ভাতা চালু এবং দ্বিতীয় ক্যাম্পাসে পর্যাপ্ত আবাসিক হল স্থাপনের আশ্বাস দেওয়া হয়।
একই সঙ্গে মূল ক্যাম্পাসের অবকাঠামো সংস্কার ও আধুনিকায়ন এবং দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়। সব একাডেমিক ও প্রশাসনিক ভবনের নিরাপত্তা পুনঃমূল্যায়ন, উচ্চগতির ইন্টারনেট সুবিধা, আধুনিক কেন্দ্রীয় গ্রন্থাগার, ডিজিটাল লাইব্রেরি সেবা, টিএসসি উন্নয়ন এবং ধর্মীয় উপাসনালয় স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

পরিবহন খাতে উন্নয়নের অংশ হিসেবে বাসের সংখ্যা ও রুট বৃদ্ধি, ডাবল শিফট চালু, নতুন রুট সংযোজন, যানবাহনের ফিটনেস নিশ্চিতকরণ, লাইভ লোকেশনভিত্তিক মোবাইল অ্যাপ চালু এবং বাসে ফার্স্ট এইড ও ওয়াই-ফাই সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
খাদ্য ও স্বাস্থ্যসেবায় ন্যায্যমূল্যে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করা, রাতের খাবারের ব্যবস্থা, মেডিকেল সেন্টার আধুনিকীকরণ, বিনামূল্যে জরুরি ওষুধ সরবরাহ, সার্বক্ষণিক চিকিৎসক ও অ্যাম্বুলেন্স সেবা, স্বাস্থ্যবীমা চালু এবং মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের কথা জানানো হয়।

শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে অনলাইন স্টুডেন্ট পোর্টাল চালু, প্রাতিষ্ঠানিক ই-মেইল ব্যবস্থা, সেশনজট নিরসন, গবেষণা তহবিল বৃদ্ধি, আধুনিক ল্যাব স্থাপন এবং গবেষণাসহায়ক সফটওয়্যার সহজলভ্য করার আশ্বাস দেওয়া হয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ গড়ে তোলার কথাও উল্লেখ করা হয়।
প্রশাসনিক সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে ভর্তি কার্যক্রম, ফি পরিশোধ, সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্টসহ সব সেবা ডিজিটাল করার ঘোষণা দেওয়া হয়। দ্রুত সেবা নিশ্চিত করতে ডিজিটাল সার্ভিস ডেস্ক চালুর কথাও জানানো হয়।
কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নের লক্ষ্যে খণ্ডকালীন কাজের সুযোগ, অন-ক্যাম্পাস জব, ইন্টার্নশিপ ও জব প্লেসমেন্ট নেটওয়ার্ক গঠন, জব ফেয়ার আয়োজন, এলামনাই নেটওয়ার্ক সক্রিয়করণ এবং স্টার্টআপ উদ্যোগে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়।

ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনকে আরও সক্রিয় করতে নিয়মিত আন্তঃবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা, আধুনিক জিমনেশিয়াম ও ইনডোর গেমস সুবিধা, মাঠ সংস্কার এবং জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে শিক্ষার্থীদের সহযোগিতার কথা বলা হয়।

নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে ডে-কেয়ার সুবিধা, স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপন, নারী চিকিৎসকের ব্যবস্থা, নিরাপদ ক্যাম্পাস পরিবেশ এবং নারী উদ্যোক্তা ও কর্মসংস্থানমূলক কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরা হয়।
এছাড়া পরিবেশ সুরক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন ও প্রাণীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও বিশেষ সহায়তার অঙ্গীকার করা হয়।

এদিকে, ছাত্রদল ও ছাত্র অধিকার সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রতি সমর্থন জানিয়ে ভিপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মো. রাকিব হাসান, চন্দন কুমার দাশ ও মাসরূহ আহমেদ। তারা ভিপি পদে একেএম রাকিবের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar