1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়ায় প্রধান শিক্ষকএমদাদ হোসেনকে বিদায় সংবর্ধনা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

বাঘারপাড়ায় প্রধান শিক্ষকএমদাদ হোসেনকে বিদায় সংবর্ধনা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া (যশোর)প্রতিনিধি। বাঘারপাড়ার নারিকেলবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদ হোসেনকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার ছিলো তাঁর দীর্ঘ কর্মজীবনের শেষ দিন। তাই প্রিয় শিক্ষককে বিদায় জানাতে শিক্ষক – শিক্ষার্থী এলাকার সুধিজনের বিদ্যালয়ে এসে সমবেত হন। শিক্ষকতা জীবনের শেষ দিনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অনেকে কেঁদে ফেলেন প্রিয় শিক্ষককের জন্য।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

তাঁর অবসর উপলক্ষে বিদ্যালয়ের মাঠে এদিন সকালে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক কোহিনূর আক্তার সভাপতিত্ব করেন। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মসিয়ুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশিকুজ্জামান (ভারপ্রাপ্ত), অধ্যক্ষ কামরুজ্জামান, শিক্ষক সমিতির সভাপতি তরুন কুমার সাহা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, প্রধান শিক্ষক পারভীন আক্তার প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করা হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এমদাদ হোসেন ১৯৮৯ সালে নারিকেলবাড়ীয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (হিসাব বিজ্ঞান) হিসেবে যোগদান করেন। ২০০৪ সালে সহকারী প্রধান শিক্ষক পদে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে তিনি প্রধান শিক্ষক হন। বুধবার অবসরে যান তিনি। দীর্ঘ ৩৬ বছর শিক্ষকতা জীবনে পার করেছেন এ বিদ্যালয়ে। তিনি ১৯৮০ সালে এ বিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে এসএসসি পাশ করেন। প্রতিষ্ঠান প্রধানের দায়িত্বের পাশাপাশি ছিলেন বাঘারপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক
সমিতির সভাপতি।

বিদায়ী শিক্ষক এমদাদ হোসেন বলেন, দীর্ঘ কর্মজীবনে চিন্তা ছিল শিক্ষার্থীদের নিয়ে। সব সময় চেয়েছি, শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করে শিক্ষিক হবে। আমি বিদায় বেলায় সকলের কাছে দোয়া চাই, মহান আল্লাহ আমাকে শেষ জীবনটা ভালোভাবে কাটাতে পারি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar