1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জবি শিক্ষক সমিতির নেতৃত্বে রইছ- ইমরানুল - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

জবি শিক্ষক সমিতির নেতৃত্বে রইছ- ইমরানুল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ জন খবরটি পড়েছেন
জবি শিক্ষক সমিতির নেতৃত্বে রইছ- ইমরানুল

|লিখন সরকার, জবি প্রতিনিধি|

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এ কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হক।

বুধবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সকল পদে একক প্রার্থী থাকায় অংশগ্রহণকারী সকলেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। 

এছাড়াও কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে বিভিন্ন বিভাগের ১০ জন শিক্ষক নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ড. ইমরানুল হক তার প্রতিক্রিয়ায় বলেন, “আমাদের মূল লক্ষ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি অনন্য ব্র্যান্ডে পরিণত করা। ব্যক্তিগত প্রচেষ্টার চেয়ে আমরা সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে কাজ করব। রুটিন দায়িত্বের বাইরেও ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হবে এবং নিজস্ব ভর্তি প্রক্রিয়া অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”

উল্লেখ্য, বর্তমান কমিটি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে। নবনির্বাচিত কমিটি ২০২৬ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে তাদের কর্মপরিকল্পনা বিস্তারিত প্রকাশ করবে। শিক্ষকসমাজের ঐক্য সুদৃঢ় করতে এই নতুন নেতৃত্ব গঠনমূলক ভূমিকা রাখবে বলে সাধারণ শিক্ষকরা আশাবাদ ব্যক্ত করেছেন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar