1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জকসু প্রচারণায় জবি ক্যাম্পাসে ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়া - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

জকসু প্রচারণায় জবি ক্যাম্পাসে ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়া

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৭ জন খবরটি পড়েছেন

জবি প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ক্যাম্পাসে এসেছেন বাংলাদেশ ফুটবল জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি জাতীয় ছাত্র শক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেলের ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী ফেরদৌস হাসান সোহানের পক্ষে প্রচারণা করেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন। এসময় তিনি প্রক্টর অফিস, শহীদ সাজিদ ভবন ও কলা অনুষদ ঘুরে প্রগোজ স্কুল মাঠে শিক্ষার্থী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

জামাল ভূঁইয়া বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই প্রথম আসলাম। এটি একটি পুরোনো ও ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়। আগামী ৩০ ডিসেম্বর জকসু নির্বাচন—সবাইকে শুভকামনা। ইনশাআল্লাহ আবার আসবো।”

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ছোটবেলা থেকেই তার ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল। পড়াশোনায় তিনি গড়পড়তা ছাত্র ছিলেন। যতদিন শারীরিকভাবে সক্ষম থাকবেন, ততদিন বাংলাদেশ দলের হয়ে খেলতে চান। ভবিষ্যতে সুযোগ পেলে ফুটবল ব্যবস্থাপনার দায়িত্বেও কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি।

এসময় ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেলের জিএস পদপ্রার্থী মো. ফয়সাল মুরাদ বলেন, “এই প্রজন্মের কাছে জামাল ভূঁইয়া বাংলাদেশ ফুটবলের প্রথম সুপারস্টার। তার মাধ্যমেই দেশের ফুটবলে নতুন ধারার সূচনা হয়েছে।”

প্রচারণাকালে প্যানেলটির ভিপি পদপ্রার্থী কিশোয়ার আনজুম সাম্য, ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী ফেরদৌস হাসান সোহান, কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সিনহা ইসলাম অর্নাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar