1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মানবিক সেনাবাহিনী: রাঙামাটিতে জন্মগত ঠোঁটকাটা কিশোরের মুখে হাসি ফুটালো সদর জোন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

মানবিক সেনাবাহিনী: রাঙামাটিতে জন্মগত ঠোঁটকাটা কিশোরের মুখে হাসি ফুটালো সদর জোন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ জন খবরটি পড়েছেন

​মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পার্বত্য অঞ্চলে শান্তি ও নিরাপত্তার পাশাপাশি আর্তমানবতার সেবায় আবারও অনন্য নজির স্থাপন করল বাংলাদেশ সেনাবাহিনী। রাঙামাটি সদর জোনের মানবিক সহায়তায় দীর্ঘ ১৫ বছরের কষ্ট থেকে মুক্তি পেল জন্মগত ঠোঁটকাটা-তালুকাটা ও নাসাছিদ্র বন্ধ থাকা কিশোর গভীর চাকমা।​

জানা যায়, রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুমদুমিয়া ইউনিয়নের আদেয়াবছড়া গ্রামের বাসিন্দা গভীর চাকমা (১৫) জন্ম থেকেই জটিল এই শারীরিক সমস্যায় ভুগছিলেন। অভাবের তাড়নায় উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি তার পরিবারের পক্ষে।

সম্প্রতি বিষয়টি রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি-র নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে ওই কিশোরের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্বভার গ্রহণ করেন।
​সেনাবাহিনীর আর্থিক সহায়তায় গভীর চাকমার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বন্ধ থাকা নাসাছিদ্রটি এখন স্বাভাবিক এবং ঠোঁটের ক্ষতও সেরে উঠেছে। চিকিৎসা পরবর্তী ওষুধসহ যাবতীয় খরচও জোন সদর দপ্তর থেকে প্রদান করা হয়।​

সুস্থ হয়ে গভীর চাকমা বলেন, আমি কোনোদিন ভাবিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারব। সেনাবাহিনীর এই ঋণ আমি কোনোদিন ভুলব না।​রাঙামাটি সদর জোন সূত্রে জানা গেছে, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো সেনাবাহিনীর নিয়মিত কার্যক্রমের অংশ। পাহাড়ে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও জনকল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar